হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশের মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে কিছু দল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন


কুমিল্লা, ২৬ জানুয়ারি – বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি দেশের মানুষের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, কিন্তু কোনো কোনো দল মানুষকে ধোঁকা দিতে চায়। তিনি বলেন, রাজনীতিতে ধোঁকা দিয়ে লাভ নেই—দিন শেষে রাজনীতিবিদদের জনগণের কাছেই ফিরে যেতে হয়।

রোববার (২৫ জানুয়ারি) রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি ফুলতলী মাঠে বিএনপির নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের

তারেক রহমান বলেন, বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল এবং সরকার পরিচালনার বাস্তবতা তারা ভালোভাবেই বোঝে। তাই পরিকল্পনা কীভাবে ধাপে ধাপে বাস্তবায়ন করতে হয়, তা বিএনপি জানে।

তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি ঘরে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে মা-বোনদের মাসিক সহায়তা দেওয়া হবে। তবে শুরুতেই সবকিছু একসঙ্গে নয়, ধীরে ধীরে এবং সরকারের সক্ষমতার মধ্যে এই সহায়তা বাড়ানো হবে। পাঁচ বছরের মেয়াদে যত বেশি সংখ্যক পরিবারকে এর আওতায় আনা যায়, সেটাই লক্ষ্য।

এ ছাড়া কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের কাছে সার, বীজ ও কীটনাশক পৌঁছে দেওয়া হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন না করলে রাজনীতিতে টিকে থাকা যায় না।

এনএন/ ২৬ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশের মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে কিছু দল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশের মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে কিছু দল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কুমিল্লা, ২৬ জানুয়ারি – বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি দেশের মানুষের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, কিন্তু কোনো কোনো দল মানুষকে ধোঁকা দিতে চায়। তিনি বলেন, রাজনীতিতে ধোঁকা দিয়ে লাভ নেই—দিন শেষে রাজনীতিবিদদের জনগণের কাছেই ফিরে যেতে হয়।রোববার (২৫ জানুয়ারি) রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি ফুলতলী মাঠে বিএনপির নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল এবং সরকার পরিচালনার বাস্তবতা তারা ভালোভাবেই বোঝে। তাই পরিকল্পনা কীভাবে ধাপে ধাপে বাস্তবায়ন করতে হয়, তা বিএনপি জানে।তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি ঘরে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে মা-বোনদের মাসিক সহায়তা দেওয়া হবে। তবে শুরুতেই সবকিছু একসঙ্গে নয়, ধীরে ধীরে এবং সরকারের সক্ষমতার মধ্যে এই সহায়তা বাড়ানো হবে। পাঁচ বছরের মেয়াদে যত বেশি সংখ্যক পরিবারকে এর আওতায় আনা যায়, সেটাই লক্ষ্য।এ ছাড়া কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের কাছে সার, বীজ ও কীটনাশক পৌঁছে দেওয়া হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন না করলে রাজনীতিতে টিকে থাকা যায় না।এনএন/ ২৬ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×