হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব পালন করেছে জাতীয় পার্টি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন


ঢাকা, ০২ সেপ্টেম্বর – জাতীয় পার্টি আওয়ামী স্বেচ্ছাতন্ত্রের অন্যতম সহযোগী ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছিল? কারা ১৬ বছর জনগণের লক্ষ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছিল? কারা এই দেশকে আওয়ামী স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছিল? তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

তিনি বলেন, দেশটা ছিল শেখ হাসিনার বাপের সম্পত্তি। যখন যা মনে করেছেন তাই করেছেন। দেশে আজ টাকা নেই। তারা টাকা লোপাট করেছেন। সেই লুটের নিদর্শন এখনো মাঝে মাঝে আমরা পাচ্ছি। তার কাছে সব প্রাইভেট ব্যাংক তুলে দেওয়া হয়েছিল।

তিনি অভিযোগ করে বলেন, একটার পর একটা ব্যাংক দিয়ে দেওয়া হয়েছিল এস আলমকে। সেই এস আলম এখন দিল্লিতে শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আড়াই হাজার কোটি টাকা দিচ্ছেন যে সেখান থেকে তিনি বাংলাদেশের মধ্যে কিছু ঘটাবেন। এই কাজ তিনি করবেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন আরও ২ হাজার কোটি টাকা দেবেন।

তারেক রহমানের কারামুক্তি দিবসের গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন তাৎপর্যপূর্ণ? এখানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অনেক বিষয় এর মধ্যে জড়িয়ে আছে। কারণ তারেক রহমান হচ্ছে জাতীয়তাবাদী শক্তির সেই ধারাবাহিক নেতৃত্ব, তিনি প্রতিষ্ঠিত হোক তারা এটিকে মেনে নিতে পারেনি।

এসময় তিনি উত্তরাঞ্চল ছাত্র ফোরামের সুপার ফাইভের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০২ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব পালন করেছে জাতীয় পার্টি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব পালন করেছে জাতীয় পার্টি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০২ সেপ্টেম্বর – জাতীয় পার্টি আওয়ামী স্বেচ্ছাতন্ত্রের অন্যতম সহযোগী ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছিল? কারা ১৬ বছর জনগণের লক্ষ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছিল? কারা এই দেশকে আওয়ামী স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছিল? তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।তিনি বলেন, দেশটা ছিল শেখ হাসিনার বাপের সম্পত্তি। যখন যা মনে করেছেন তাই করেছেন। দেশে আজ টাকা নেই। তারা টাকা লোপাট করেছেন। সেই লুটের নিদর্শন এখনো মাঝে মাঝে আমরা পাচ্ছি। তার কাছে সব প্রাইভেট ব্যাংক তুলে দেওয়া হয়েছিল।তিনি অভিযোগ করে বলেন, একটার পর একটা ব্যাংক দিয়ে দেওয়া হয়েছিল এস আলমকে। সেই এস আলম এখন দিল্লিতে শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আড়াই হাজার কোটি টাকা দিচ্ছেন যে সেখান থেকে তিনি বাংলাদেশের মধ্যে কিছু ঘটাবেন। এই কাজ তিনি করবেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন আরও ২ হাজার কোটি টাকা দেবেন।তারেক রহমানের কারামুক্তি দিবসের গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন তাৎপর্যপূর্ণ? এখানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অনেক বিষয় এর মধ্যে জড়িয়ে আছে। কারণ তারেক রহমান হচ্ছে জাতীয়তাবাদী শক্তির সেই ধারাবাহিক নেতৃত্ব, তিনি প্রতিষ্ঠিত হোক তারা এটিকে মেনে নিতে পারেনি।এসময় তিনি উত্তরাঞ্চল ছাত্র ফোরামের সুপার ফাইভের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।সূত্র: জাগো নিউজএনএন/ ০২ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×