হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে যা বললেন নুর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন


ঢাকা, ১১ নভেম্বর – দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘চুপচাপ’ থাকার পরামর্শ দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ‘উৎপাত করলে বিপদ’ হতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।

সোমবার দিনগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন নুর।

আরও পড়ুন

কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার

নুরুল হক নুর লেখেন, ‘দেশে অবস্থানরত লীগের ভাইদের বলবো স্ত্রী-সন্তান নিয়ে বিদেশে নিরাপদে পালিয়ে থাকা শত-সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুজুগে রাস্তায় নেমে নিজেকে ও পরিবারকে অনিরাপদ করে তুলবেন না। রাস্তায় নেমে বিপ্লবী জনতার ধোলাই খেলে নেতা দেখতে হাসপাতালেও আসবে না, গ্রেফতার হলে জেলখানায় কলা-রুটিও পাঠাবে না।’

‘কি দরকার গ্রেফতার ও গণধোলাইয়ের ঝুঁকি নিয়ে মুখোস/মাস্ক পরে ঝটিকা/গুপ্ত মিছিল করার? ধরা পড়লে পাবলিকের মাইর দুনিয়ায় বাইর!’

আওয়ামী লীগের আমলে দলটির নেতাকর্মীদের হাতে একাধিকবার হামলা ও নির্যাতনের শিকার ডাকসুর সাবেক ভিপি নুর লেখেন, ‘আওয়ামী লীগের আমলে বিএনপি-জামায়াতসহ আমরা বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়েছি সে তুলনায় আপনারা অনেক ভালো আছেন। আমার মনে হয় চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন, উৎপাত করলে বিপদ।’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ১৩ নভেম্বর রায়ের তারিখ ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায় উপলক্ষে ওই দিন ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। এ কার্মসূচি বাস্তবায়নে কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলছে তারা।

ওই লকডাউনের আগে ১০ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এরই মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় জুলহাস নামের একজন নিহত হয়েছেন।

ঢাকায় ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে যা বললেন নুর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে যা বললেন নুর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ নভেম্বর – দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘চুপচাপ’ থাকার পরামর্শ দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ‘উৎপাত করলে বিপদ’ হতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।সোমবার দিনগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন নুর।নুরুল হক নুর লেখেন, ‘দেশে অবস্থানরত লীগের ভাইদের বলবো স্ত্রী-সন্তান নিয়ে বিদেশে নিরাপদে পালিয়ে থাকা শত-সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুজুগে রাস্তায় নেমে নিজেকে ও পরিবারকে অনিরাপদ করে তুলবেন না। রাস্তায় নেমে বিপ্লবী জনতার ধোলাই খেলে নেতা দেখতে হাসপাতালেও আসবে না, গ্রেফতার হলে জেলখানায় কলা-রুটিও পাঠাবে না।’‘কি দরকার গ্রেফতার ও গণধোলাইয়ের ঝুঁকি নিয়ে মুখোস/মাস্ক পরে ঝটিকা/গুপ্ত মিছিল করার? ধরা পড়লে পাবলিকের মাইর দুনিয়ায় বাইর!’আওয়ামী লীগের আমলে দলটির নেতাকর্মীদের হাতে একাধিকবার হামলা ও নির্যাতনের শিকার ডাকসুর সাবেক ভিপি নুর লেখেন, ‘আওয়ামী লীগের আমলে বিএনপি-জামায়াতসহ আমরা বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়েছি সে তুলনায় আপনারা অনেক ভালো আছেন। আমার মনে হয় চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন, উৎপাত করলে বিপদ।’ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ১৩ নভেম্বর রায়ের তারিখ ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায় উপলক্ষে ওই দিন ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। এ কার্মসূচি বাস্তবায়নে কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলছে তারা।ওই লকডাউনের আগে ১০ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এরই মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় জুলহাস নামের একজন নিহত হয়েছেন।ঢাকায় ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×