হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশে ফিরলেন বাংলাদেশের ক্রিকেটাররা – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১২ নভেম্বর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১২ নভেম্বর – নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ায় বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। আর এই হারের মাধ্যমেই শেষ হয়েছে টাইগারদের বিশ্বকাপ যাত্রা। বিশ্বকাপ শেষ না হতেই আজ রোববার সকাল দশটায় ভারত থেকে দেশে এসে পৌঁছেছে বাংলাদেশ দল। ফ্লাইট বিলম্বের কারণে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর দেশের মাটিতে পা রাখে টাইগার ক্রিকেটাররা।

বিদেশি কোচিং স্টাফ ছাড়া দেশে ফিরেছেন টিম ম্যানেজমেন্টের বাকি সদস্যরা। ফিরে এসেছেন সকল ক্রিকেটাররা। দেশে ফিরে অবশ্য কিছুদিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। তবে ২৭ তারিখ থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

তার তিন দিন আগে থেকে অবশ্য শুরু হবে ক্যাস্প। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে এরপর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। আর টেস্ট দুটি খেলতে আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে কিউইরা।

শুরুতে জানা গিয়েছিল ম্যাচ শেষ করেই রাতে ঢাকার বিমান ধরবে বাংলাদেশ দল। টিম ম্যানেজমেন্ট সূত্রে বলা হয়েছিল, আজ দিবাগত রাত ১টার ফ্লাইটে পুনে থেকে দেশের পথে রওনা হবে বাংলাদেশ দল। তবে পরবর্তীতে জানানো হয়েছে রাতে নয়, সকালেই দেশের উদ্দেশে ফ্লাইট ধরবেন রিয়াদ-শান্তরা।

ধারণা করা হচ্ছে বিদেশি কোচরা আসবেন না দলের সাথে। যাবেন যার যার নিজ দেশে। এদের মধ্যে দক্ষিণ আফ্রিকান কোচ অ্যালান ডোনাল্ডের বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে। থাকছেন না পারফর্ম্যান্স অ্যানালিসিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন। নিজ দেশেই থেকে যাবেন তিনি। ডোনাল্ড উড়াল দেবেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকায়।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১২ নভেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশে ফিরলেন বাংলাদেশের ক্রিকেটাররা – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশে ফিরলেন বাংলাদেশের ক্রিকেটাররা – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১২ নভেম্বর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ নভেম্বর – নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ায় বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। আর এই হারের মাধ্যমেই শেষ হয়েছে টাইগারদের বিশ্বকাপ যাত্রা। বিশ্বকাপ শেষ না হতেই আজ রোববার সকাল দশটায় ভারত থেকে দেশে এসে পৌঁছেছে বাংলাদেশ দল। ফ্লাইট বিলম্বের কারণে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর দেশের মাটিতে পা রাখে টাইগার ক্রিকেটাররা। বিদেশি কোচিং স্টাফ ছাড়া দেশে ফিরেছেন টিম ম্যানেজমেন্টের বাকি সদস্যরা। ফিরে এসেছেন সকল ক্রিকেটাররা। দেশে ফিরে অবশ্য কিছুদিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। তবে ২৭ তারিখ থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। তার তিন দিন আগে থেকে অবশ্য শুরু হবে ক্যাস্প। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে এরপর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। আর টেস্ট দুটি খেলতে আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে কিউইরা। শুরুতে জানা গিয়েছিল ম্যাচ শেষ করেই রাতে ঢাকার বিমান ধরবে বাংলাদেশ দল। টিম ম্যানেজমেন্ট সূত্রে বলা হয়েছিল, আজ দিবাগত রাত ১টার ফ্লাইটে পুনে থেকে দেশের পথে রওনা হবে বাংলাদেশ দল। তবে পরবর্তীতে জানানো হয়েছে রাতে নয়, সকালেই দেশের উদ্দেশে ফ্লাইট ধরবেন রিয়াদ-শান্তরা। ধারণা করা হচ্ছে বিদেশি কোচরা আসবেন না দলের সাথে। যাবেন যার যার নিজ দেশে। এদের মধ্যে দক্ষিণ আফ্রিকান কোচ অ্যালান ডোনাল্ডের বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে। থাকছেন না পারফর্ম্যান্স অ্যানালিসিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন। নিজ দেশেই থেকে যাবেন তিনি। ডোনাল্ড উড়াল দেবেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকায়। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১২ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×