হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দৈনিক আজাদী’র কক্সবাজার জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন আজিজ রাসেল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৮ মার্চ ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি ::

স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী’র কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিশ্রুতিশীল সংবাদকর্মী এম.এ আজিজ রাসেল।

১৫ মার্চ দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক তাঁকে কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন। একই সাথে রামু, টেকনাফ ও সেন্টমার্টিনেরও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

এম.এ আজিজ রাসেল কক্সবাজারের বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার বার্তা প্রধান ও কক্সবাজারের প্রথম অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার নিউজ-সিবিএন এর বিশেষ প্রতিবেদক হিসেবে কর্মরত। কাজ করছেন দেশের প্রথম সারির জাতীয় অনলাইন পোর্টাল সান নিউজের কক্সবাজার প্রতিনিধি হিসেবে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

এছাড়া তিনি কক্সবাজারের তরুণ সাংবাদিকদের সংগঠন সাংবাদিক সংসদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

গত দুই যুগে আজিজ রাসেল জাতীয় দৈনিক সকালের সময়, গণকণ্ঠ, দৈনিক আমার বাঙলা, কক্সবাজারের স্থানীয় দৈনিক হিমছড়ি, দৈনিক ইনানী, দৈনিক বাঁকখালী, দৈনিক আপনকণ্ঠ ও দৈনিক আমাদের কক্সবাজারের বিভিন্ন পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের পশ্চিম টেকপাড়ার মরহুম মোস্তফা কামাল ও সায়েরা বেগম মিনুর একমাত্র পুত্র সন্তান।

আজিজ রাসেল দক্ষিণ চট্টগ্রামের সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজ থেকে (জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায়) রাষ্ট্র বিজ্ঞান নিয়ে অনার্স-মাস্টার্স সুনামের সাথে সম্পন্ন করেছেন।

পেশাগত দায়িত্বপালনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দৈনিক আজাদী’র কক্সবাজার জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন আজিজ রাসেল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দৈনিক আজাদী’র কক্সবাজার জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন আজিজ রাসেল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৮ মার্চ ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন
Print Image
সংবাদ বিজ্ঞপ্তি :: স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী'র কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিশ্রুতিশীল সংবাদকর্মী এম.এ আজিজ রাসেল। ১৫ মার্চ দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক তাঁকে কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন। একই সাথে রামু, টেকনাফ ও সেন্টমার্টিনেরও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এম.এ আজিজ রাসেল কক্সবাজারের বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার বার্তা প্রধান ও কক্সবাজারের প্রথম অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার নিউজ-সিবিএন এর বিশেষ প্রতিবেদক হিসেবে কর্মরত। কাজ করছেন দেশের প্রথম সারির জাতীয় অনলাইন পোর্টাল সান নিউজের কক্সবাজার প্রতিনিধি হিসেবে। এছাড়া তিনি কক্সবাজারের তরুণ সাংবাদিকদের সংগঠন সাংবাদিক সংসদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। গত দুই যুগে আজিজ রাসেল জাতীয় দৈনিক সকালের সময়, গণকণ্ঠ, দৈনিক আমার বাঙলা, কক্সবাজারের স্থানীয় দৈনিক হিমছড়ি, দৈনিক ইনানী, দৈনিক বাঁকখালী, দৈনিক আপনকণ্ঠ ও দৈনিক আমাদের কক্সবাজারের বিভিন্ন পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের পশ্চিম টেকপাড়ার মরহুম মোস্তফা কামাল ও সায়েরা বেগম মিনুর একমাত্র পুত্র সন্তান। আজিজ রাসেল দক্ষিণ চট্টগ্রামের সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজ থেকে (জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায়) রাষ্ট্র বিজ্ঞান নিয়ে অনার্স-মাস্টার্স সুনামের সাথে সম্পন্ন করেছেন। পেশাগত দায়িত্বপালনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×