হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নতুন বছরের প্রথম ৬ দিনেই দেশে এলো ৭৭ কোটি ডলার রেমিট্যান্স

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন


ঢাকা, ০৭ জানুয়ারি – সদ্য বিদায়ী বছরের ধারাবাহিকতা ধরে নতুন বছরেও দেশের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরের প্রথম ছয় দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭৭ কোটি মার্কিন ডলার। এতে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ১২ কোটি ৮৩ লাখ ডলার।

বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, জানুয়ারির প্রথম ছয় দিনে আসা রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। গত বছর একই সময়ে দেশে এসেছিল ৪৫ কোটি ৩০ লাখ ডলার।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ৬ জানুয়ারি একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬ কোটি ৬০ লাখ ডলার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৬ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭০৩ কোটি ৫০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৭০ শতাংশ বেশি।

এর আগে, গত ডিসেম্বর মাসে দেশে আসে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স, যা চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। নভেম্বর মাসে রেমিট্যান্স ছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

এছাড়া গত অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসে যথাক্রমে দেশে এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার, ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার, ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নতুন বছরের প্রথম ৬ দিনেই দেশে এলো ৭৭ কোটি ডলার রেমিট্যান্স

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নতুন বছরের প্রথম ৬ দিনেই দেশে এলো ৭৭ কোটি ডলার রেমিট্যান্স

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ জানুয়ারি – সদ্য বিদায়ী বছরের ধারাবাহিকতা ধরে নতুন বছরেও দেশের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরের প্রথম ছয় দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭৭ কোটি মার্কিন ডলার। এতে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ১২ কোটি ৮৩ লাখ ডলার।বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, জানুয়ারির প্রথম ছয় দিনে আসা রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। গত বছর একই সময়ে দেশে এসেছিল ৪৫ কোটি ৩০ লাখ ডলার।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ৬ জানুয়ারি একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬ কোটি ৬০ লাখ ডলার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৬ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭০৩ কোটি ৫০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৭০ শতাংশ বেশি।এর আগে, গত ডিসেম্বর মাসে দেশে আসে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স, যা চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। নভেম্বর মাসে রেমিট্যান্স ছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।এছাড়া গত অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসে যথাক্রমে দেশে এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার, ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার, ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×