বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের একটি রাবার গাছে ঝুলন্ত অবস্থায় এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসরুরুল হক জানিয়েছেন।
নিহত হলো রামুর গর্জনিয়া ইউনিয়নের থোয়াংগেরকাটা গ্রামের মোহাম্মদ আমির ওরফে আমির হামজার ছেলে মনজুর আলম (২৮)।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দৌছড়ি ইউনিয়নের ২৭৯ নং বাঁকখালী মৌজার লতাবনিয়া পাহাড়ী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
নাইক্ষ্যংছড়ি থানা সুত্রে জানা যায়, সোমবার সকালে নাইক্ষ্যংছড়ির দোছড়ির লতাবনীয়া পাহাড়ে রাবার গাছের সঙ্গে রশিতে এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।
পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। গত রোববার রাবার বাগানে কাজের উদ্দেশ্যে নিহত মনজুর আলম নিজ বাড়ি থেকে বের হয়েছিল।
ওসি মাসরুরুল হক বলেন নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




মন্তব্য করুন