বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের রেজু হেডম্যান পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা সহ এক মিয়ানমার নাগরিককে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার মূল্যে ৯০ লক্ষাধিক টাকা বলে পুলিশ জানিয়েছেন।
আটককৃত হলো মিয়ানমারের মংডুর চাংবালা গ্রামের অংকিউ তংচংগ্যা এর ছেলে মংনিউ তংচংগ্যা(২২)।
শনিবার (৬ সেপ্টেম্বর)সকাল নয়টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের রেজুপাড়াস্হ অংচালার মুদির দোকানের ভিতরে কাঠের চৌকির নিচ থেকে এসব ইয়াবা উদ্ধার করেন। সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক লোকমান ও আইসি কামরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাসরুরুল হক সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন গোপন সংবাদের ভিওিতে এ অভিযান চালানো হয়। তিনি আরো বলেন মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।
ইরানের হামলার আশঙ্কায় সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মার্কিন কূটনীতিকদের সরাচ্ছে যুক্তরাষ্ট্র




মন্তব্য করুন