বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আয়েশা বেগম (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী ছৈয়দ আহমদকে গ্রেপ্তার করা হয়েছে।
গৃহবধূর মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজ্জামেল হক জানিয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামিরতলী এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে আয়েশাকে মারধর করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগী
পরিবার।
শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ
পুলিশের ভাষ্য, আয়েশার সঙ্গে স্থানীয় জাফর আলমের সম্পর্ক রয়েছে—এমন সন্দেহকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে বিরোধ চলছিল। রোববার সন্ধ্যায় তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে আয়েশাকে মারধর করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরপর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন ছৈয়দ আহমদ। ঘটনাস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক বলেন
মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করছে পুলিশ।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: নাইক্ষ্যংছড়িতে গৃহবধূ নিহত, স্বামী গ্রেপ্তার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আয়েশা বেগম (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী ছৈয়দ আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন