হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাইক্ষ্যংছড়িতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান-মেম্বার পদে ৭১ জনের মনোনয়ন পত্র বৈধ: বাতিল ১জন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১, ০৯:১৩ অপরাহ্ন

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তফশিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর দুই ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই দুই ইউনিয়নে গত ১৭ অক্টোবর চেয়ারম্যান- ৫ ও মেম্বার পদে ৭২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ জানান বাইশারী ও দোছড়ি ইউনিয়নের ৫ জন চেয়ারম্যান প্রার্থী ও ৭২ জন পুরুষ-মহিলা সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাই করে এক মেম্বার প্রার্থী মনিরুল আলম ছাড়া সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা।

এর মধ্যে বাইশারীতে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র বৈধ হওয়া ৩ প্রার্থী হলেন নৌকা প্রতীকের মোঃ আলম কোম্পানী,নৌকার বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গির আলম বাহাদুর ও স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান নুরুল হাকিম।
এ ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন ও পুরুষ সদস্য পদে ২৮ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন।
অপদিকে দোছড়ি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দুই চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মোঃ ইমরান ও বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুল্লাহ’র মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬ জন ও পুরুষ সদস্য পদে -২৭ জনের মধ্যে ২৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। তিনি আরো বলেন আগামী ২৬ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ঐ দিনই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

নাইক্ষ্যংছড়িতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান-মেম্বার পদে ৭১ জনের মনোনয়ন পত্র বৈধ: বাতিল ১জন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাইক্ষ্যংছড়িতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান-মেম্বার পদে ৭১ জনের মনোনয়ন পত্র বৈধ: বাতিল ১জন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১, ০৯:১৩ অপরাহ্ন
Print Image
জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তফশিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর দুই ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুই ইউনিয়নে গত ১৭ অক্টোবর চেয়ারম্যান- ৫ ও মেম্বার পদে ৭২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ জানান বাইশারী ও দোছড়ি ইউনিয়নের ৫ জন চেয়ারম্যান প্রার্থী ও ৭২ জন পুরুষ-মহিলা সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাই করে এক মেম্বার প্রার্থী মনিরুল আলম ছাড়া সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা। এর মধ্যে বাইশারীতে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র বৈধ হওয়া ৩ প্রার্থী হলেন নৌকা প্রতীকের মোঃ আলম কোম্পানী,নৌকার বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গির আলম বাহাদুর ও স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান নুরুল হাকিম। এ ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন ও পুরুষ সদস্য পদে ২৮ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন। অপদিকে দোছড়ি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দুই চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মোঃ ইমরান ও বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুল্লাহ’র মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬ জন ও পুরুষ সদস্য পদে -২৭ জনের মধ্যে ২৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। তিনি আরো বলেন আগামী ২৬ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ঐ দিনই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×