হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাটোরের সিংড়ায় কবুতর চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৯ আগস্ট ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন


নাটোর, ০৯ আগস্ট – নাটোরের সিংড়ায় চোর সন্দেহে আকরাম হোসেন (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় সিঙ্গাপুর এলাকার পারসিংড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আকরাম হোসেন সিংড়া পৌর শহরের পারসিংড়া মহল্লার মৃত ইউনুস আলীর ছেলে।

আরও পড়ুন

বিশ্ববাজারে সোনার বড় দরপতন: এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন দামে মূল্যবান এই ধাতু

পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওই এলাকার মিঠু নামে এক খামারি ও কৃষি উদ্যোক্তার কবুতর খামারে কয়েকদিন আগে চুরির ঘটনা ঘটে। পরে চোর সন্দেহে আকরাম হোসেনের বিরুদ্ধে গ্রামের লোকজনের কাছে বিচার দেন মিঠু। গ্রাম্য সালিশে আকরাম হোসেন উপস্থিত না হওয়ায় মিঠু ও তার আরেক সহযোগী শুক্রবার বিকেলে আকরাম হোসেনকে তুলে নিয়ে গিয়ে তার পেয়ারা বাগানে মারপিট করেন। পরে গুরুতর আহত অবস্থায় পারসিংড়া গ্রামের রাস্তায় ফেলে যান। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামীমা আফরোজ বলেন, আহত অবস্থায় ভর্তি করা হলেও চিকিৎসা চলাকালে ওই তরুণের মৃত্যু হয়। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নাটোরের সিংড়ায় কবুতর চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাটোরের সিংড়ায় কবুতর চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নাটোর, ০৯ আগস্ট – নাটোরের সিংড়ায় চোর সন্দেহে আকরাম হোসেন (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় সিঙ্গাপুর এলাকার পারসিংড়া এলাকায় এই ঘটনা ঘটে।নিহত আকরাম হোসেন সিংড়া পৌর শহরের পারসিংড়া মহল্লার মৃত ইউনুস আলীর ছেলে।পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওই এলাকার মিঠু নামে এক খামারি ও কৃষি উদ্যোক্তার কবুতর খামারে কয়েকদিন আগে চুরির ঘটনা ঘটে। পরে চোর সন্দেহে আকরাম হোসেনের বিরুদ্ধে গ্রামের লোকজনের কাছে বিচার দেন মিঠু। গ্রাম্য সালিশে আকরাম হোসেন উপস্থিত না হওয়ায় মিঠু ও তার আরেক সহযোগী শুক্রবার বিকেলে আকরাম হোসেনকে তুলে নিয়ে গিয়ে তার পেয়ারা বাগানে মারপিট করেন। পরে গুরুতর আহত অবস্থায় পারসিংড়া গ্রামের রাস্তায় ফেলে যান। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামীমা আফরোজ বলেন, আহত অবস্থায় ভর্তি করা হলেও চিকিৎসা চলাকালে ওই তরুণের মৃত্যু হয়। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×