কক্সবাজারের চকরিয়া উপজেলা সদরের একাধিক
হোটেল রেস্টুরেন্টে অভিনব কৌশলে ভোক্তা সাধারণের কাছে অস্বাস্থ্যকর পরিবেশে বাসি ও নিন্মমানের খাবার বিক্রি করা হচ্ছে। মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই প্রতারণামূলক খাবার বাণিজ্যের লাগাম টানতে এবার মাঠে নেমেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি আভিধানিক টিম।
সোমবার (১৬ নভেম্বর) বিকালে চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক জনপদ সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে একটি হোটেল রেস্টুরেন্ট ও বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা খাবার নষ্ট করে দেওয়া হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হাসান আল মারুফের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে খাবার হোটেল, বেকারি, মুদির দোকান, ফলমূলের দোকানসহ ৬ দোকানীকে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্য পরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, চকরিয়া পৌরসভার স্যানিটারী ইনস্পেক্টর মোঃ হায়দার আলী ও নিরাপদ খাদ্য পরিদর্শকগণ এবং চকরিয়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
চকরিয়ায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া শিক্ষার্থী ফারুকের পরিবারের পাশে প্রশাসন, রেডক্রিসেন্ট সোসাইটি
অভিযানের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ আরিফুল ইসলাম বলেন, চকরিয়া পৌরশহরের এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৬টি প্রতিষ্টানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডিত প্রতিষ্ঠানের মধ্যে নিউ মিষ্টি রাজ ও ফলবিতানকে নিম্নমানের মিষ্টি উৎপাদন ও বিক্রি এবং বিক্রিতে মূল্য তালিকা না থাকার দায়ে ৫ হাজার টাকা, মেসার্স জাকরিয়া ফল বিতানকে মূল্য তালিকা না থাকার দায়ে ৩ হাজার টাকা, মিজান ফল বিতানকে একই অপরাধে ৩ হাজার টাকা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে নিউ রাজ ভবন রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, মুডি বিতান নামের একটি মুদির দোকানকে পন্যের গায়ে মূল্য না থাকার দায়ে ৫ হাজার টাকা, শিশু স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর অনুমোদন বিহীন শিশু খাদ্য বিকির অপরাধে মেসার্স আল কাদের স্টোর নামের একটি পাইকারী মুদির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, শিশু খাদ্য বিক্রির ক্ষেত্রে অভিযুক্ত আল কাদের স্টোর নামের ওই মুদির দোকানী একদিকে নিন্মমানের শিশু খাদ্য বিক্রি করছিলেন, অন্যদিকে জালিয়াতির আশ্রয় নিয়ে একটি ভালো ব্রান্ডের কোম্পানির মোড়কে প্যাকেটজাত করে শিশু খাদ্য বিক্রি আবার পন্যটির গায়ে মুল্যও সাটাই করেনি।
এসব অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করে দোকানীকে ভবিষ্যতে এধরণের কাজ থেকে বিরত থাকতে সর্তক করে দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: চকরিয়ায় শিশু খাদ্য বিক্রিতে মোড়ক জালিয়াতি,হোটেল রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে বাসি খাবার বিক্রি, জরিমানা সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের চকরিয়া উপজেলা সদরের একাধিক হোটেল রেস্টুরেন্টে অভিনব কৌশলে ভোক্তা সাধারণের কাছে অস্বাস্থ্যকর পরিবেশে বাসি ও নিন্মমানের খাবার বিক। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন