টেকনাফে নাফনদীতে অভিযান চালিয়ে ১লাখ ৫০হাজার পিস ইয়াবাসহ মোঃ হাকিম আলী (৫৪) নামে এক মিয়ানমার নাগরিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার(২৫ নভেম্বর) ভোরে বড়ইতলী এলাকা সংলগ্ন নাফনদী থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক হলেন,মিয়ানমার মংডু থানার মাংগালা এলাকার মৃত ইব্রাহিমের ছেলে মোঃ হাকিম আলী (৫৪)।
পলাতক আসামী হলেন,উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামরি এলাকার কালা মিয়ার ছেলে মোঃ জালাল প্রকাশ লাল জালাল (২৫)।
আইনশৃঙ্খলা রক্ষায় ৬৪ জেলায় বাড়তি পুলিশ ও গোয়েন্দা নজরদারির কড়া নির্দেশ আইজিপির
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের (বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান,মঙ্গলবার(২৫নভেম্বর)ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তারই নেতৃত্বে সীমান্তের বিভিন্ন পয়েন্টে ২বিজিবির কৌশলগত আভিযানিক দল দমদমিয়া ও বড়ইতলীর বিপরীতে নাফ নদীর গভীর অংশ দিয়ে মিয়ানমার থেকে একটি নৌকা জেলের ছদ্মবেশে বাংলাদেশের দিকে অগ্রসর হলে কৌশগত অবস্থান নেয়।এসময় বিজিবি’র নৌ-টহল দলগুলো নৌকাটি ঘিরে ফেলে তল্লাশি করে১লাখ৫০হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মিয়ানমার নাগরিকে আটক করতে সক্ষম হয়।ধৃতের অপর তিন সহযোগী নৌকায় থাকা সীমান্ত দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
তিনি আরও জানান,ইয়াবাসহ আটক আসামী বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন। এবং সীমান্ত মাদক,মানব পাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে টেকনাফ ব্যাটালিয়ন ২বিজিবি বদ্ধপরিকর।
##




মন্তব্য করুন