হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাফ নদী থেকে আইসসহ ৩ রোহিঙ্গা আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন




কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পাচারকালে ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় দুটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

সোমবার (১৩ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে নাফ নদীর জালিয়ার দ্বীপ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন- উখিয়া ৩ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসাইনের ছেলে সাকের (২২), ১২ নম্বর বালুখালী ক্যাম্পের আবু ছিদ্দিকের ছেলে মোহাম্মদ জাবের (১৯) এবং মিয়ানমারের মংডু সিকদার পাড়ার হাছনের ছেলে মোহাম্মদ ইউনুছ (২৩)।

বিজিবির-২  এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে জালিয়ার দ্বীপ এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় মিয়ানমার থেকে দুটি কাঠের নৌকায় করে ৮/১০ জন ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখে বিজিবি নৌকা থামানোর সংকেত দেয়। বিজিবির উপিস্থিতি টের পেয়ে নৌকার আরোহীরা নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ধাওয়া করে তিন জনকে দুটি কাঠের নৌকাসহ আটক করা হয়। নৌকা দুটিতে তল্লাশি চালিয়ে ১ কেজি ২৯৪ গ্রাম আইস ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা মাদক ও নৌকাসহ আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।








coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নাফ নদী থেকে আইসসহ ৩ রোহিঙ্গা আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাফ নদী থেকে আইসসহ ৩ রোহিঙ্গা আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পাচারকালে ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় দুটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে। সোমবার (১৩ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে নাফ নদীর জালিয়ার দ্বীপ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকেরা হলেন- উখিয়া ৩ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসাইনের ছেলে সাকের (২২), ১২ নম্বর বালুখালী ক্যাম্পের আবু ছিদ্দিকের ছেলে মোহাম্মদ জাবের (১৯) এবং মিয়ানমারের মংডু সিকদার পাড়ার হাছনের ছেলে মোহাম্মদ ইউনুছ (২৩)। বিজিবির-২  এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে জালিয়ার দ্বীপ এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় মিয়ানমার থেকে দুটি কাঠের নৌকায় করে ৮/১০ জন ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখে বিজিবি নৌকা থামানোর সংকেত দেয়। বিজিবির উপিস্থিতি টের পেয়ে নৌকার আরোহীরা নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ধাওয়া করে তিন জনকে দুটি কাঠের নৌকাসহ আটক করা হয়। নৌকা দুটিতে তল্লাশি চালিয়ে ১ কেজি ২৯৪ গ্রাম আইস ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা মাদক ও নৌকাসহ আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×