হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নামাজরত ফিলিস্তিনি যুবকের ওপর গাড়ি উঠিয়ে দিলো ইসরায়েলি সেনা!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন


জেরুজালেম, ২৭ ডিসেম্বর – পশ্চিম তীরে রামাল্লার কাছে নামাজরত এক ফিলিস্তিনি যুবকের ওপর গাড়ি উঠিয়ে দেয় এক সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারী। অস্ত্রধারী ওই ইসরায়েলি নাগরিকের ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পশ্চিম তীরের দেইর জারির গ্রামে ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন

কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি একজন ইসরায়েলি নাগরিক ও রিজার্ভ সেনাসদস্য। ঘটনার সময় তিনি বেসামরিক পোশাকে ছিলেন। একই দিনে ওই গ্রামে একটি গুলিবর্ষণের ঘটনাও ঘটে। ওই ঘটনার সঙ্গে একই ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে বলে তদন্তে নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, এই হামলা ছিল তার ক্ষমতার গুরুতর অপব্যবহার। ঘটনার গুরুত্ব বিবেচনায় অভিযুক্তের অস্ত্র জব্দ করা হয়েছে এবং তার সামরিক দায়িত্ব বাতিল করা হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি দুইজন ফিলিস্তিনিকে গুলি করেছে।

একই দিন পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় আরও সহিংসতার খবর পাওয়া গেছে। হেবরনের দক্ষিণে মাসাফের ইয়াত্তায় সশস্ত্র বসতি স্থাপনকারীরা সেনাবাহিনীর পোশাক পরে স্থানীয় বাসিন্দাদের আটক ও নির্যাতন করে বলে অভিযোগ করেছেন মানবাধিকারকর্মী ওসামা মাখামরা। পরে ইব্রাহিম আল-আদ্রা ও আব্দ মাহমুদ আল-আদ্রা নামে দুই ভাইকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয় এবং তাদের গ্রেফতার করা হয়।

ফিলিস্তিনি কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, গত এক সপ্তাহে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ৮ হাজার গাছ ধ্বংস হয়েছে। এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ মার্কিন ডলার বলে ধারণা করা হচ্ছে। উত্তর ও মধ্য পশ্চিম তীরের কৃষিজমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত দুই বছরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় পশ্চিম তীরে ১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ২১৭ জন শিশু।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৭ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নামাজরত ফিলিস্তিনি যুবকের ওপর গাড়ি উঠিয়ে দিলো ইসরায়েলি সেনা!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নামাজরত ফিলিস্তিনি যুবকের ওপর গাড়ি উঠিয়ে দিলো ইসরায়েলি সেনা!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ২৭ ডিসেম্বর – পশ্চিম তীরে রামাল্লার কাছে নামাজরত এক ফিলিস্তিনি যুবকের ওপর গাড়ি উঠিয়ে দেয় এক সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারী। অস্ত্রধারী ওই ইসরায়েলি নাগরিকের ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পশ্চিম তীরের দেইর জারির গ্রামে ঘটনাটি ঘটেছে।ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি একজন ইসরায়েলি নাগরিক ও রিজার্ভ সেনাসদস্য। ঘটনার সময় তিনি বেসামরিক পোশাকে ছিলেন। একই দিনে ওই গ্রামে একটি গুলিবর্ষণের ঘটনাও ঘটে। ওই ঘটনার সঙ্গে একই ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে বলে তদন্তে নিশ্চিত করা হয়েছে।ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, এই হামলা ছিল তার ক্ষমতার গুরুতর অপব্যবহার। ঘটনার গুরুত্ব বিবেচনায় অভিযুক্তের অস্ত্র জব্দ করা হয়েছে এবং তার সামরিক দায়িত্ব বাতিল করা হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি দুইজন ফিলিস্তিনিকে গুলি করেছে।একই দিন পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় আরও সহিংসতার খবর পাওয়া গেছে। হেবরনের দক্ষিণে মাসাফের ইয়াত্তায় সশস্ত্র বসতি স্থাপনকারীরা সেনাবাহিনীর পোশাক পরে স্থানীয় বাসিন্দাদের আটক ও নির্যাতন করে বলে অভিযোগ করেছেন মানবাধিকারকর্মী ওসামা মাখামরা। পরে ইব্রাহিম আল-আদ্রা ও আব্দ মাহমুদ আল-আদ্রা নামে দুই ভাইকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয় এবং তাদের গ্রেফতার করা হয়।ফিলিস্তিনি কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, গত এক সপ্তাহে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ৮ হাজার গাছ ধ্বংস হয়েছে। এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ মার্কিন ডলার বলে ধারণা করা হচ্ছে। উত্তর ও মধ্য পশ্চিম তীরের কৃষিজমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।গত দুই বছরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় পশ্চিম তীরে ১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ২১৭ জন শিশু।সূত্র: জাগো নিউজএনএন/ ২৭ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×