হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নারীদের কেউ দাবায়ে রাখতে পারবেনা: শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১, ০৬:১৬ অপরাহ্ন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা এগিয়ে যাবোই। নারীদের পথে অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক প্রতিবন্ধকতা। যত বাধাই আসুক, আমরা হার মানবো না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা ধার করেই বলি, আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না। আমরা সাম্যের একটি পৃথিবী গড়বো, যেখানে সবাই সমান অধিকার নিয়ে বাস করবো।’

তিনি বলেন, ‘‘আজকে আমাদের মেয়েরা কী অসাধারণ সাফল্য দেখাচ্ছে। ফুটবলে আমাদের মেয়েরা মাতিয়ে যাচ্ছে। ক্রিকেটেও তাই করছে। কাজেই আমাদের মেয়েদের নিয়ে আমরা গর্বিত। যেকোনও সমাজে নারীর যদি অগ্রগতি না হয়, সে সমাজ কখনও এগুতে পারে না। কাজেই নারী-পুরুষ উভয়ের সমান তালে এগিয়ে যাওয়ার বিশ্বটি আমরা চাই, সেই বাংলাদেশও আমরা চাই। সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, এই নারীদের অনুপ্রেরণা দিতে ও সাফল্যের স্বীকৃতি দিতে ‘অনন্যা’র একটি বিশেষ অবদান আছে। সে কারণেই অনন্যা অনন্য।’’

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘পাক্ষিক অনন্যা শীর্ষ দশ সম্মাননা-২০২০’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, ‘আমাদের নারীরা আজকে প্রতিটি ক্ষেত্রেই যে কাজ করার সুযোগ পাচ্ছেন, তার কারণ হচ্ছে— সরকার আইন ও নীতিমালা করে নানা সহযোগিতা দিয়ে একটা সুযোগ তৈরি করছে। যারা সংগ্রাম করে পথ তৈরি করে নিচ্ছেন, অন্যদের সুযোগ করে দিচ্ছেন, তাদেরকে সবার পক্ষ থেকে অভিবাদন জানাই।’

আরও পড়ুন

তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির সার্বভৌমত্ব র‍্যালিতে নেতাকর্মীদের ঢল

উল্লেখ্য, দেশের আলোচিত নারী ম্যাগাজিন পাক্ষিক অনন্যা প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে সমাজে আলোচিত ও আলোকিত নারীদের সম্মাননায় ১০ জন কৃতি নারীকে সম্মাননা প্রদান করে আসছে। এ বছরও অনন্যা শীর্ষ দশ সম্মাননা দেওয়া হচ্ছে। অনন্যা’র শীর্ষ দশ সম্মাননার এটা ২৭তম আসর

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নারীদের কেউ দাবায়ে রাখতে পারবেনা: শিক্ষামন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নারীদের কেউ দাবায়ে রাখতে পারবেনা: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১, ০৬:১৬ অপরাহ্ন
Print Image
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা এগিয়ে যাবোই। নারীদের পথে অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক প্রতিবন্ধকতা। যত বাধাই আসুক, আমরা হার মানবো না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা ধার করেই বলি, আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না। আমরা সাম্যের একটি পৃথিবী গড়বো, যেখানে সবাই সমান অধিকার নিয়ে বাস করবো।’ তিনি বলেন, ‘‘আজকে আমাদের মেয়েরা কী অসাধারণ সাফল্য দেখাচ্ছে। ফুটবলে আমাদের মেয়েরা মাতিয়ে যাচ্ছে। ক্রিকেটেও তাই করছে। কাজেই আমাদের মেয়েদের নিয়ে আমরা গর্বিত। যেকোনও সমাজে নারীর যদি অগ্রগতি না হয়, সে সমাজ কখনও এগুতে পারে না। কাজেই নারী-পুরুষ উভয়ের সমান তালে এগিয়ে যাওয়ার বিশ্বটি আমরা চাই, সেই বাংলাদেশও আমরা চাই। সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, এই নারীদের অনুপ্রেরণা দিতে ও সাফল্যের স্বীকৃতি দিতে ‘অনন্যা’র একটি বিশেষ অবদান আছে। সে কারণেই অনন্যা অনন্য।’’ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘পাক্ষিক অনন্যা শীর্ষ দশ সম্মাননা-২০২০’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীপু মনি বলেন, ‘আমাদের নারীরা আজকে প্রতিটি ক্ষেত্রেই যে কাজ করার সুযোগ পাচ্ছেন, তার কারণ হচ্ছে— সরকার আইন ও নীতিমালা করে নানা সহযোগিতা দিয়ে একটা সুযোগ তৈরি করছে। যারা সংগ্রাম করে পথ তৈরি করে নিচ্ছেন, অন্যদের সুযোগ করে দিচ্ছেন, তাদেরকে সবার পক্ষ থেকে অভিবাদন জানাই।’ উল্লেখ্য, দেশের আলোচিত নারী ম্যাগাজিন পাক্ষিক অনন্যা প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে সমাজে আলোচিত ও আলোকিত নারীদের সম্মাননায় ১০ জন কৃতি নারীকে সম্মাননা প্রদান করে আসছে। এ বছরও অনন্যা শীর্ষ দশ সম্মাননা দেওয়া হচ্ছে। অনন্যা’র শীর্ষ দশ সম্মাননার এটা ২৭তম আসর

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×