ঢাকা, ০৩ আগস্ট – রাজধানীর শাহবাগ থানার নাশকতার দুই মামলায় মহানগর হাকিম আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ৪ নেতা।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে হাজিরা দেন।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
মির্জা ফখরুল ছাড়া অন্যরা হলেন- রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন ও নিপুন রায় চৌধুরী।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবা জানিয়েছেন, ২০১৯ সালের ডিসেম্বরে করা নাশকতার মামলা দুইটি তদন্তাধীন।
সকাল দশটায় হাজিরা দিয়ে পৌনে ১১টায় আদালত চত্বর থেকে বেরিয়ে যান মির্জা ফখরুলসহ অন্য নেতারা।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৩ আগস্ট ২০২৩





মন্তব্য করুন