হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাহিদ ইসলামের সভায় হাদির বোন পরিচয়দানকারী কে পরিচয় নিশ্চিত করলেন মিতু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন


ঝালকাঠি, ৯ ফেব্রুয়ারি – নাহিদ ইসলামের নির্বাচনি জনসভায় শহীদ শরিফ ওসমান হাদির বোন পরিচয় দিয়ে এক নারীর বক্তব্য প্রদানকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তির অবসান ঘটিয়েছেন ডা. মাহমুদা মিতু। তিনি নিশ্চিত করেছেন যে, জনসভায় বক্তব্য রাখা ওই নারী আসলে শহীদ হাদির আপন ফুফাতো বোন। তার নাম শবনম খাদিজা এবং তিনি হাদির বাবার আপন ছোট বোন হাসিনা বেগমের কন্যা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে মাহমুদা মিতু জানান, হাদির বোন পরিচয় দিয়ে কোনো অপরিচিত ব্যক্তিকে দিয়ে বক্তব্য দেওয়ানো হয়েছে বলে যে সংবাদ গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর। তিনি শবনম খাদিজার পারিবারিক পরিচয় স্পষ্ট করে জানান, তার বাবার নাম মাওলানা আব্দুর রশিদ ও মা হাসিনা বেগম। তার নানার নাম শফিজ উদ্দিন মুন্সী। শরিফ ওসমান বিন হাদির বাবা মরহুম শরিফ আব্দুল হাদি সম্পর্কে শবনম খাদিজার আপন মামা হন। তাদের গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার মধ্য কামবেতপুর।

আরও পড়ুন

বৈদ্যুতিক স্থাপনা ও সরঞ্জাম পরীক্ষার ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

ডা. মিতু আরও উল্লেখ করেন, জনসভাস্থলের কাছেই শবনম খাদিজার বাসা হওয়ায় তিনি ওসমান হাদির বিচারের দাবিতে কিছু কথা বলার আগ্রহ প্রকাশ করেছিলেন। তারই প্রেক্ষিতে তাকে ওই মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।

এস এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

নাহিদ ইসলামের সভায় হাদির বোন পরিচয়দানকারী কে পরিচয় নিশ্চিত করলেন মিতু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাহিদ ইসলামের সভায় হাদির বোন পরিচয়দানকারী কে পরিচয় নিশ্চিত করলেন মিতু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঝালকাঠি, ৯ ফেব্রুয়ারি – নাহিদ ইসলামের নির্বাচনি জনসভায় শহীদ শরিফ ওসমান হাদির বোন পরিচয় দিয়ে এক নারীর বক্তব্য প্রদানকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তির অবসান ঘটিয়েছেন ডা. মাহমুদা মিতু। তিনি নিশ্চিত করেছেন যে, জনসভায় বক্তব্য রাখা ওই নারী আসলে শহীদ হাদির আপন ফুফাতো বোন। তার নাম শবনম খাদিজা এবং তিনি হাদির বাবার আপন ছোট বোন হাসিনা বেগমের কন্যা।সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে মাহমুদা মিতু জানান, হাদির বোন পরিচয় দিয়ে কোনো অপরিচিত ব্যক্তিকে দিয়ে বক্তব্য দেওয়ানো হয়েছে বলে যে সংবাদ গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর। তিনি শবনম খাদিজার পারিবারিক পরিচয় স্পষ্ট করে জানান, তার বাবার নাম মাওলানা আব্দুর রশিদ ও মা হাসিনা বেগম। তার নানার নাম শফিজ উদ্দিন মুন্সী। শরিফ ওসমান বিন হাদির বাবা মরহুম শরিফ আব্দুল হাদি সম্পর্কে শবনম খাদিজার আপন মামা হন। তাদের গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার মধ্য কামবেতপুর।ডা. মিতু আরও উল্লেখ করেন, জনসভাস্থলের কাছেই শবনম খাদিজার বাসা হওয়ায় তিনি ওসমান হাদির বিচারের দাবিতে কিছু কথা বলার আগ্রহ প্রকাশ করেছিলেন। তারই প্রেক্ষিতে তাকে ওই মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।এস এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×