হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

না ফেরার দেশে কৌতুক অভিনেতা জুনিয়র মেহমুদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩, ০১:০৭ অপরাহ্ন


মুম্বাই, ০৮ ডিসেম্বর – ক্যানসারে আক্রান্ত ভারতীয় বর্ষীয়ান অভিনেতা নঈম সৈয়দ মারা গেছেন। চলচ্চিত্র জগতে তিনি ‘জুনিয়র মেহমুদ’ নামে পরিচিত ছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৭ বছর।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে, ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘ দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। কিছু দিন আগে পরিবারের সদস্যরা তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান। বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর বাড়িতেই মৃত্যু হয় এ কৌতুক অভিনেতার।

আরও পড়ুন

ঢাকায় আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে সঞ্জয় দেব

পাঁচ দশকের অভিনয় জীবনে ২৫০টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছিলেন নঈম। এর মধ্যে ‘কাটি পতঙ্গ’, ‘মেরা নাম জোকার’, ‘পরওয়ারিশ’, এবং ‘দো অর দো পাঁচ’-এর মতো বহু সফল সিনেমা রয়েছে তালিকায়।

১৯৬৭ সালে সঞ্জীব কুমার, বলরাজ সাহানী এবং ইন্দ্রাণী মুখোপাধ্যায় অভিনীত ‘নৌনিহাল’ সিনেমাতে শিশু অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন নঈম। শিশু কৌতুক অভিনেতা হিসেবে বিস্তর জনপ্রিয়তাও পেয়েছিলেন। জনপ্রিয় কৌতুকাভিনেতা মেহমুদের নাম অনুসরণ করে নিজেই নিজের নাম রেখেছিলেন জুনিয়র মেহমুদ।

অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি মারাঠি সিনেমা পরিচালনা করেছিলেন নঈম। কৌতুক অভিনেতা হিসেবে দেশের পাশাপাশি বিদেশের মাটিতে বহু অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি।

মৃত্যুর আগে বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্র এবং সচিন পিলগাঁওকরের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন নঈম। জিতেন্দ্র এবং সচিনের সঙ্গে বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। দু’জনেই তার সঙ্গে দেখা করে আসেন। এছাড়া তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কৌতুক অভিনেতা জনি লিভারও।

নঈমের ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে সপ্তাহ দুয়েক আগে।

আইএ/ ০৮ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

না ফেরার দেশে কৌতুক অভিনেতা জুনিয়র মেহমুদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

না ফেরার দেশে কৌতুক অভিনেতা জুনিয়র মেহমুদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০৮ ডিসেম্বর – ক্যানসারে আক্রান্ত ভারতীয় বর্ষীয়ান অভিনেতা নঈম সৈয়দ মারা গেছেন। চলচ্চিত্র জগতে তিনি ‘জুনিয়র মেহমুদ’ নামে পরিচিত ছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৭ বছর। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে, ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘ দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। কিছু দিন আগে পরিবারের সদস্যরা তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান। বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর বাড়িতেই মৃত্যু হয় এ কৌতুক অভিনেতার। পাঁচ দশকের অভিনয় জীবনে ২৫০টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছিলেন নঈম। এর মধ্যে ‘কাটি পতঙ্গ’, ‘মেরা নাম জোকার’, ‘পরওয়ারিশ’, এবং ‘দো অর দো পাঁচ’-এর মতো বহু সফল সিনেমা রয়েছে তালিকায়। ১৯৬৭ সালে সঞ্জীব কুমার, বলরাজ সাহানী এবং ইন্দ্রাণী মুখোপাধ্যায় অভিনীত ‘নৌনিহাল’ সিনেমাতে শিশু অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন নঈম। শিশু কৌতুক অভিনেতা হিসেবে বিস্তর জনপ্রিয়তাও পেয়েছিলেন। জনপ্রিয় কৌতুকাভিনেতা মেহমুদের নাম অনুসরণ করে নিজেই নিজের নাম রেখেছিলেন জুনিয়র মেহমুদ। অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি মারাঠি সিনেমা পরিচালনা করেছিলেন নঈম। কৌতুক অভিনেতা হিসেবে দেশের পাশাপাশি বিদেশের মাটিতে বহু অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। মৃত্যুর আগে বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্র এবং সচিন পিলগাঁওকরের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন নঈম। জিতেন্দ্র এবং সচিনের সঙ্গে বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। দু’জনেই তার সঙ্গে দেখা করে আসেন। এছাড়া তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কৌতুক অভিনেতা জনি লিভারও। নঈমের ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে সপ্তাহ দুয়েক আগে। আইএ/ ০৮ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×