নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর – যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় আটকা পড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ট্রাম্পের গাড়িবহরের কারণে আটকা পড়ে তিনি নিউইয়র্কের রাস্তায় আধা ঘণ্টা হেঁটে যান বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান।
সোমবার (২২ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটে ফ্রান্সের প্রেসিডেন্ট জাতিসংঘে এক অনুষ্ঠানে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর।
ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু
দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইমানুয়েল ম্যাক্রোঁ আটকা পড়ার একপর্যায়ে গাড়ি থেকে নেমে পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করলেন তাকে রাস্তা পার হতে দেওয়ার জন্য। কিন্তু কাজ হওয়ায় সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করে জানান নিজের ‘দুরবস্থার’ কথা।
দ্যা গার্ডিয়ান জানায়, স্থানীয় একজন সাংবাদিক এ ঘটনার ভিডিও করেছেন। তাতে দেখা যায়, মার্কিন প্রেসিডেন্টের গাড়িবহর আসবে বলে পুলিশ কর্মকর্তারা ম্যাক্রোঁর গাড়ি আটকে দেওয়ার পর তিনি গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলতে যান। এ সময় একজন পুলিশ কর্মকর্তাকে তার দেশের কনস্যুলেটে যাওয়া দরকার বলে ফ্রান্সের প্রেসিডেন্টকে বলতে শোনা যায়।
জবাবে ওই পুলিশ কর্মকর্তা ম্যাক্রোঁকে বলেন, আমি দুঃখিত প্রেসিডেন্ট, আমি সত্যিই দুঃখিত। সব কিছু থেমে গেছে। এখনই একটি গাড়িবহর (ট্রাম্পের) আসছে।
পরবর্তী সময়ে ম্যাক্রোঁকে গাড়ি রেখে পায়ে হেঁটে রাস্তায় চলার অনুমতি দেওয়া হয়। ফোনে কথা বলতে বলতে তিনি রাস্তায় হেঁটে চলেন।
ভিডিও ধারণ করা সাংবাদিক জানান, ম্যাক্রোঁ তার নিরাপত্তা দলের সঙ্গে প্রায় ৩০ মিনিট হাঁটেন। চলতি পথে থামেন এবং পথচারীদের মধ্যে যারা অনুরোধ করেন, তাদের সঙ্গে ছবি তোলেন। এ সময় একজন পুরুষ তার কপালে চুমু খান।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৪ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন