হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইউক্রেনে লরি ও মিনিবাসের মধ্যে সংঘর্ষ, নিহত ১৪

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১০ জুলাই ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন


কিয়েভ, ০৭ জুলাই – ইউক্রেনে লরির সঙ্গে মিনিবাসের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া উভয় যানবাহনের দুজন ড্রাইভারও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

ভয়াবহ এই দুর্ঘটনা ও প্রাণহানির পর ফৌজদারি কার্যক্রম শুরু করেছে পূর্ব ইউরোপের এই দেশটি। রোববার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। দেশটির একজন ঊর্ধ্বতন আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন, চলমান গাড়িগুলোর মধ্যে একটি লরির ঢুকে যাওয়া এবং পরে একটি মিনিবাসের সঙ্গে সংঘর্ষের ফলে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

ডেমোক্রেটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে ‘মিস্টার ভেটো’ হওয়ার হুশিয়ারি ট্রাম্পের

কর্মকর্তারা জানিয়েছেন, একজন ছয় বছর বয়সী শিশুসহ ১২ জন যাত্রী এবং দুই চালক নিহত হয়েছেন এবং একজন নারী গুরুতর আহত হলেও বেঁচে গেছেন। এ ঘটনায় ফৌজদারি কার্যক্রম শুরু হয়েছে।

স্থানীয় সময় বিকেল পৌনে চারটার দিকে রিভনে অঞ্চলের ভার্খিভ গ্রামের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বলে আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার কোভাল তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন।

কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

ইউক্রেনের জরুরি মন্ত্রণালয়ের পোস্ট করা ছবিতে একটি মাঠের মধ্যে গাড়ির ধ্বংসাবশেষ এবং শিশুর খেলনা মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার সন্ধ্যার ভিডিও ভাষণেও এই দুর্ঘটনার কথা উল্লেখ করেছেন এবং যারা মারা গেছেন তাদের প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৭ জুলাই ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইউক্রেনে লরি ও মিনিবাসের মধ্যে সংঘর্ষ, নিহত ১৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইউক্রেনে লরি ও মিনিবাসের মধ্যে সংঘর্ষ, নিহত ১৪

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১০ জুলাই ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কিয়েভ, ০৭ জুলাই – ইউক্রেনে লরির সঙ্গে মিনিবাসের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া উভয় যানবাহনের দুজন ড্রাইভারও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।ভয়াবহ এই দুর্ঘটনা ও প্রাণহানির পর ফৌজদারি কার্যক্রম শুরু করেছে পূর্ব ইউরোপের এই দেশটি। রোববার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। দেশটির একজন ঊর্ধ্বতন আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন, চলমান গাড়িগুলোর মধ্যে একটি লরির ঢুকে যাওয়া এবং পরে একটি মিনিবাসের সঙ্গে সংঘর্ষের ফলে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।কর্মকর্তারা জানিয়েছেন, একজন ছয় বছর বয়সী শিশুসহ ১২ জন যাত্রী এবং দুই চালক নিহত হয়েছেন এবং একজন নারী গুরুতর আহত হলেও বেঁচে গেছেন। এ ঘটনায় ফৌজদারি কার্যক্রম শুরু হয়েছে।স্থানীয় সময় বিকেল পৌনে চারটার দিকে রিভনে অঞ্চলের ভার্খিভ গ্রামের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বলে আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার কোভাল তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন।কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।ইউক্রেনের জরুরি মন্ত্রণালয়ের পোস্ট করা ছবিতে একটি মাঠের মধ্যে গাড়ির ধ্বংসাবশেষ এবং শিশুর খেলনা মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার সন্ধ্যার ভিডিও ভাষণেও এই দুর্ঘটনার কথা উল্লেখ করেছেন এবং যারা মারা গেছেন তাদের প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৭ জুলাই ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×