হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিজের রিভলভারে গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দা, নেওয়া হয়েছে হাসপাতালে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪, ০১:০৭ অপরাহ্ন


মুম্বাই, ০১ অক্টোবর – নিজের রিভলভারের গুলিতে আহত হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, মঙ্গলবার সাতসকালে শুটিংয়ে বের হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। অভিনেতার পায়ে গুলি লেগেছে। সেটাও আবার নিজের রিভলভার থেকে। এরপরই তড়িঘড়ি তাকে মুম্বাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিন ভোর ৫টা নাগাদ ঘটনাটি ঘটে। সূত্রের খবর, সেই সময় অভিনেতা তথা শিবসেনা নেতা বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই নিজের বন্দুক পরিষ্কার করার সময়ে ভুলবশত গুলি বেরিয়ে তার হাঁটুতে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গোবিন্দা। যন্ত্রণায় কাতরাতে থাকেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

মুম্বাইয়ের এক হাসপাতালের ক্রিটিকাল কেয়ার বিভাগে ভর্তি রয়েছেন গোবিন্দা। হাসপাতাল সূত্রের খবর, অভিনেতার শরীর থেকে অনেকটা রক্তপাত হয়েছে। আপাতত গোবিন্দাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।

ঠিক কীভাবে তার নিজের রিভলভার থেকে ভুল করে গুলি বেরিয়ে পায়ে লাগল, সে বিষয়ে এখনও স্পষ্ট জানা যায়নি। ইতোমধ্যে পুলিশ বন্দুকটি বাজেয়াপ্ত করেছে।

আইএ/ ০১ অক্টোবর ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

নিজের রিভলভারে গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দা, নেওয়া হয়েছে হাসপাতালে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিজের রিভলভারে গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দা, নেওয়া হয়েছে হাসপাতালে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০১ অক্টোবর – নিজের রিভলভারের গুলিতে আহত হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, মঙ্গলবার সাতসকালে শুটিংয়ে বের হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। অভিনেতার পায়ে গুলি লেগেছে। সেটাও আবার নিজের রিভলভার থেকে। এরপরই তড়িঘড়ি তাকে মুম্বাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।এদিন ভোর ৫টা নাগাদ ঘটনাটি ঘটে। সূত্রের খবর, সেই সময় অভিনেতা তথা শিবসেনা নেতা বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই নিজের বন্দুক পরিষ্কার করার সময়ে ভুলবশত গুলি বেরিয়ে তার হাঁটুতে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গোবিন্দা। যন্ত্রণায় কাতরাতে থাকেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।মুম্বাইয়ের এক হাসপাতালের ক্রিটিকাল কেয়ার বিভাগে ভর্তি রয়েছেন গোবিন্দা। হাসপাতাল সূত্রের খবর, অভিনেতার শরীর থেকে অনেকটা রক্তপাত হয়েছে। আপাতত গোবিন্দাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।ঠিক কীভাবে তার নিজের রিভলভার থেকে ভুল করে গুলি বেরিয়ে পায়ে লাগল, সে বিষয়ে এখনও স্পষ্ট জানা যায়নি। ইতোমধ্যে পুলিশ বন্দুকটি বাজেয়াপ্ত করেছে।আইএ/ ০১ অক্টোবর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×