হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিজের ১০ বছরের ছেলেকে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে পালিয়ে গেলেন বাবা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন


কলকাতা, ০৫ নভেম্বর – স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে নিজের ১০ বছর বয়সী ছেলেকে বাড়ি থেকে বহু দূরে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে পালিয়ে গেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এক বাবা। রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট সীমান্ত এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বলে বুধবার স্থানীয় পুলিশ জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে বাড়ি থেকে অনেক দূরে বাংলাদেশ সীমান্তে নিজের ছেলেকে রেখে পালিয়ে যান ওই বাবা। পরে আতঙ্কে কান্নাকাটি শুরু করে সে। তার কান্না শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। তারা শিশুটিকে সান্ত্বনা দিয়ে বসিরহাট থানায় খবর দেন।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

পরে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে থানায় নিয়ে যান এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। ১০ বছর বয়সী ওই শিশুর বাড়ি রাজ্যের উত্তর চব্বিশ পরগনার আশোকনগর থানার কাঠপোল এলাকায়।

স্থানীয়রা বলেছেন, শিশুটির বাবা পিন্টু ঘোষ ও মা মাধবী ঘোষ প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়তেন। সম্প্রতি তাদের মাঝে ব্যাপক বিবাদ হয়। এরপর মাধবী ঘোষ স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যান এবং ছেলেকে শ্বশুরবাড়িতে রেখে যান। কয়েক দিন পর মঙ্গলবার রাতে পিন্টু ঘোষ ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। ছেলেকে মায়ের কাছে রাখার জন্য সেখানে যান বলে জানিয়েছেন তিনি।

কিন্তু ছেলেকে নিতে অস্বীকৃতি জানান মা মাধবী ঘোষ। এ নিয়ে তাদের মাঝে ব্যাপক বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছেলেকে নিয়ে সীমান্ত এলাকার দিকে চলে যান পিন্টু ঘোষ। পরে বাড়ি থেকে দূরের এক সীমান্ত গ্রামের কাছে ছেলেকে একা রেখে পালিয়ে যান পিন্টু ঘোষ।

শিশুটি নিজের বাড়ির ঠিকানা জানায়। পরে পুলিশ তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয় এবং তার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করে। বসিরহাট জেলা পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, ছেলেটিকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। তার বাবা-মাকে ডেকে দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য তিরস্কার করা হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৫ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিজের ১০ বছরের ছেলেকে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে পালিয়ে গেলেন বাবা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিজের ১০ বছরের ছেলেকে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে পালিয়ে গেলেন বাবা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ০৫ নভেম্বর – স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে নিজের ১০ বছর বয়সী ছেলেকে বাড়ি থেকে বহু দূরে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে পালিয়ে গেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এক বাবা। রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট সীমান্ত এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বলে বুধবার স্থানীয় পুলিশ জানিয়েছে।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে বাড়ি থেকে অনেক দূরে বাংলাদেশ সীমান্তে নিজের ছেলেকে রেখে পালিয়ে যান ওই বাবা। পরে আতঙ্কে কান্নাকাটি শুরু করে সে। তার কান্না শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। তারা শিশুটিকে সান্ত্বনা দিয়ে বসিরহাট থানায় খবর দেন।পরে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে থানায় নিয়ে যান এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। ১০ বছর বয়সী ওই শিশুর বাড়ি রাজ্যের উত্তর চব্বিশ পরগনার আশোকনগর থানার কাঠপোল এলাকায়।স্থানীয়রা বলেছেন, শিশুটির বাবা পিন্টু ঘোষ ও মা মাধবী ঘোষ প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়তেন। সম্প্রতি তাদের মাঝে ব্যাপক বিবাদ হয়। এরপর মাধবী ঘোষ স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যান এবং ছেলেকে শ্বশুরবাড়িতে রেখে যান। কয়েক দিন পর মঙ্গলবার রাতে পিন্টু ঘোষ ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। ছেলেকে মায়ের কাছে রাখার জন্য সেখানে যান বলে জানিয়েছেন তিনি।কিন্তু ছেলেকে নিতে অস্বীকৃতি জানান মা মাধবী ঘোষ। এ নিয়ে তাদের মাঝে ব্যাপক বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছেলেকে নিয়ে সীমান্ত এলাকার দিকে চলে যান পিন্টু ঘোষ। পরে বাড়ি থেকে দূরের এক সীমান্ত গ্রামের কাছে ছেলেকে একা রেখে পালিয়ে যান পিন্টু ঘোষ।শিশুটি নিজের বাড়ির ঠিকানা জানায়। পরে পুলিশ তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয় এবং তার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করে। বসিরহাট জেলা পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, ছেলেটিকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। তার বাবা-মাকে ডেকে দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য তিরস্কার করা হয়েছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৫ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×