হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে, নিহত ২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


বগুড়া, ০৩ সেপ্টেম্বর – বগুড়ার শেরপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার সড়ক থেকে খালে পড়ে গিয়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় প্রাইভেটকারটির আরো দুইজন যাত্রী আহত হয়েছেন।

রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুর একটায় শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের আঞ্চলিক সড়কের ছাতিয়ানি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

নিহতরা হলেন বগুড়া পৌরসভার নিশিন্দারা মন্ডলপাড়া এলাকার হিরু মিয়ার ছেলে জাকারিয়া হোসেন জাকির (২৭) ও নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের লিয়াকত আলী ফকিরের মেয়ে রানী খাতুন (১৯)।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদের হোসেন জানান, চারজন যাত্রী নিয়ে প্রাইভেটকারটি শেরপুর শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আঞ্চলিক সড়কটির ছাতিয়ানি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এক পর্যায়ে দ্রুতগতির কারটি সড়ক থেকে পাশের খালে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ওই দুইজন যাত্রী মারা যান। সেই সঙ্গে চালকসহ আরও এক যাত্রী আহত হন। ঘটনার পরপরই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায় আহত দুজন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, সম্ভবত ব্রেক ফেল করায় প্রাইভেটকারটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে কারটি সড়ক থেকে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ০৩ সেপ্টেম্বর ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে, নিহত ২ first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে, নিহত ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে, নিহত ২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বগুড়া, ০৩ সেপ্টেম্বর – বগুড়ার শেরপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার সড়ক থেকে খালে পড়ে গিয়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় প্রাইভেটকারটির আরো দুইজন যাত্রী আহত হয়েছেন। রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুর একটায় শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের আঞ্চলিক সড়কের ছাতিয়ানি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বগুড়া পৌরসভার নিশিন্দারা মন্ডলপাড়া এলাকার হিরু মিয়ার ছেলে জাকারিয়া হোসেন জাকির (২৭) ও নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের লিয়াকত আলী ফকিরের মেয়ে রানী খাতুন (১৯)। শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদের হোসেন জানান, চারজন যাত্রী নিয়ে প্রাইভেটকারটি শেরপুর শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আঞ্চলিক সড়কটির ছাতিয়ানি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এক পর্যায়ে দ্রুতগতির কারটি সড়ক থেকে পাশের খালে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ওই দুইজন যাত্রী মারা যান। সেই সঙ্গে চালকসহ আরও এক যাত্রী আহত হন। ঘটনার পরপরই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায় আহত দুজন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, সম্ভবত ব্রেক ফেল করায় প্রাইভেটকারটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে কারটি সড়ক থেকে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। সূত্র: বিডি প্রতিদিন আইএ/ ০৩ সেপ্টেম্বর ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে, নিহত ২ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×