হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিরাপত্তা চেয়ে পাকিস্তানের প্রধান বিচারপতিকে চিঠি ইমরান খানের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৮ মার্চ ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


ইসলামাবাদ, ০৬ মার্চ – গুপ্তহত্যার শিকার হতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ শঙ্কা প্রকাশ করে তার নিরাপত্তা জোরদার করে দেশটির প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল বরাবর একটি চিটি লিখেছেন তিনি।

এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী চিঠিতে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন, আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার সরকারকে অপসারণের পর থেকে আমি এফআইআর, হুমকি এবং অবশেষে হত্যাচেষ্টার মুখোমুখি হয়েছি।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন ইমরান খান। এ ষড়যন্ত্রের পেছনে দেশের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জড়িত বলে অভিযোগ করেন তিনি।

ইমরান খান আরও জানিয়েছেন, জীবনের অধিকার সংবিধানের অধীনে মানুষের একটি মৌলিক অধিকার এবং এ মুহূর্তে তার জীবন সংকটের মুখে রয়েছে। তাকে হত্যার জন্য ষড়যন্ত্র চলছে বলে জানিয়ে প্রধান বিচারপতিকে ইমরান লিখেছেন- আমার বিরুদ্ধে ৭৪টি মামলা রয়েছে এবং আমাকে প্রায়ই শুনানির জন্য আদালতে হাজির করা হচ্ছে। আমি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের চেয়ারম্যান এবং যেখানেই যাই সেখানেই ব্যাপক জনসমাগম হয়।

এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী ইমরান খান লাহোর হাইকোর্টে তার শেষ উপস্থিতিতে নিজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি পাকিস্তানের প্রধান বিচারপতিকে ক্ষমতায় থাকা ব্যক্তিদের কাছ থেকে যে হুমকির সম্মুখীন হয়েছেন সে বিষয়ে ব্যবস্থা নিতে এবং আদালতে তার উপস্থিতির দিন পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ করেছেন।

সূত্র: যুগান্তর
আইএ/ ০৬ মার্চ ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিরাপত্তা চেয়ে পাকিস্তানের প্রধান বিচারপতিকে চিঠি ইমরান খানের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিরাপত্তা চেয়ে পাকিস্তানের প্রধান বিচারপতিকে চিঠি ইমরান খানের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৮ মার্চ ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ০৬ মার্চ – গুপ্তহত্যার শিকার হতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ শঙ্কা প্রকাশ করে তার নিরাপত্তা জোরদার করে দেশটির প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল বরাবর একটি চিটি লিখেছেন তিনি। এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী চিঠিতে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন, আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার সরকারকে অপসারণের পর থেকে আমি এফআইআর, হুমকি এবং অবশেষে হত্যাচেষ্টার মুখোমুখি হয়েছি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন ইমরান খান। এ ষড়যন্ত্রের পেছনে দেশের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জড়িত বলে অভিযোগ করেন তিনি। ইমরান খান আরও জানিয়েছেন, জীবনের অধিকার সংবিধানের অধীনে মানুষের একটি মৌলিক অধিকার এবং এ মুহূর্তে তার জীবন সংকটের মুখে রয়েছে। তাকে হত্যার জন্য ষড়যন্ত্র চলছে বলে জানিয়ে প্রধান বিচারপতিকে ইমরান লিখেছেন- আমার বিরুদ্ধে ৭৪টি মামলা রয়েছে এবং আমাকে প্রায়ই শুনানির জন্য আদালতে হাজির করা হচ্ছে। আমি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের চেয়ারম্যান এবং যেখানেই যাই সেখানেই ব্যাপক জনসমাগম হয়। এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী ইমরান খান লাহোর হাইকোর্টে তার শেষ উপস্থিতিতে নিজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি পাকিস্তানের প্রধান বিচারপতিকে ক্ষমতায় থাকা ব্যক্তিদের কাছ থেকে যে হুমকির সম্মুখীন হয়েছেন সে বিষয়ে ব্যবস্থা নিতে এবং আদালতে তার উপস্থিতির দিন পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ করেছেন। সূত্র: যুগান্তরআইএ/ ০৬ মার্চ ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×