হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচনকে সুষ্ঠু-নিরপেক্ষ করতে ৩০০ আসনে ‘অনুসন্ধান ও বিচারিক কমিটি’ গঠন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন


ঢাকা, ১৫ ডিসেম্বর – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে দেশের সব ৩০০ সংসদীয় আসনে ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’ গঠন করা হয়েছে। অনিয়ম অনুসন্ধান এবং নির্বাচনী অপরাধের সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনায় এসব কমিটি দায়িত্ব পালন করবে।

রোববার (১৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের আইন শাখার উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কমিটিগুলোর তালিকা প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এসব কমিটি গঠন করেছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

ইসি জানায়, গঠিত ৩০০টি কমিটিতে বিচার বিভাগীয় কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই এসব কর্মকর্তাকে নিজ নিজ দপ্তর থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে এবং তারা নির্বাচন কমিশনে ন্যস্ত থাকবেন।

কমিটির সদস্যরা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় উপস্থিত থেকে সার্বক্ষণিক নির্বাচনী দায়িত্ব পালন করবেন। তাদের কার্যক্রম প্রজ্ঞাপন জারির তারিখ থেকে শুরু হয়ে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের সময় পর্যন্ত অব্যাহত থাকবে।

নির্বাচন কমিশনের মতে, মাঠপর্যায়ে বিচারিক ও অনুসন্ধানমূলক কার্যক্রম জোরদার হলে নির্বাচনী অনিয়ম, আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। নির্বাচনকালীন পরিবেশ স্বাভাবিক রাখতে এসব কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছে কমিশন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নির্বাচনকে সুষ্ঠু-নিরপেক্ষ করতে ৩০০ আসনে ‘অনুসন্ধান ও বিচারিক কমিটি’ গঠন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচনকে সুষ্ঠু-নিরপেক্ষ করতে ৩০০ আসনে ‘অনুসন্ধান ও বিচারিক কমিটি’ গঠন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ ডিসেম্বর – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে দেশের সব ৩০০ সংসদীয় আসনে ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’ গঠন করা হয়েছে। অনিয়ম অনুসন্ধান এবং নির্বাচনী অপরাধের সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনায় এসব কমিটি দায়িত্ব পালন করবে।রোববার (১৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের আইন শাখার উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কমিটিগুলোর তালিকা প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এসব কমিটি গঠন করেছে।ইসি জানায়, গঠিত ৩০০টি কমিটিতে বিচার বিভাগীয় কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই এসব কর্মকর্তাকে নিজ নিজ দপ্তর থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে এবং তারা নির্বাচন কমিশনে ন্যস্ত থাকবেন।কমিটির সদস্যরা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় উপস্থিত থেকে সার্বক্ষণিক নির্বাচনী দায়িত্ব পালন করবেন। তাদের কার্যক্রম প্রজ্ঞাপন জারির তারিখ থেকে শুরু হয়ে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের সময় পর্যন্ত অব্যাহত থাকবে।নির্বাচন কমিশনের মতে, মাঠপর্যায়ে বিচারিক ও অনুসন্ধানমূলক কার্যক্রম জোরদার হলে নির্বাচনী অনিয়ম, আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। নির্বাচনকালীন পরিবেশ স্বাভাবিক রাখতে এসব কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছে কমিশন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×