হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচনের দায়িত্বে পুলিশকে পেশাদার ও নিরপেক্ষ থাকার নির্দেশ দিলেন আইজিপি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন


চট্টগ্রাম, ২৪ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সব পুলিশ সদস্যকে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা এবং সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য। একই সঙ্গে তিনি জনবান্ধব পুলিশিং জোরদার করে জনগণের জান-মাল রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে নির্বাচনী প্রস্তুতি সম্পর্কিত প্রাক-নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, দায়িত্ব পালনের সময় বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। তিনি আরও বলেন, যে কোনো পরিস্থিতিতে ধৈর্য এবং পেশাদার আচরণ বজায় রেখে কাজ করতে হবে এবং জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা সহজ ও কার্যকরভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

সভায় নির্বাচনকালীন দায়িত্ব পালনে শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পুলিশ সদস্যরা দ্বীপ থানার জন্য স্পিডবোট সরবরাহ, মোটরসাইকেল কেনায় ঋণ সুবিধা, দ্বীপ ভাতা চালু ও বৃদ্ধি এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের সরকারি সুবিধা বাড়ানোর মতো কিছু দাবি তুলে ধরেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, সমাপনী বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, এবং স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। চট্টগ্রাম রেঞ্জ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ বিভাগের ২৯টি ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদবীর ৪৫৮ জন পুলিশ সদস্য সভায় উপস্থিত ছিলেন।

এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নির্বাচনের দায়িত্বে পুলিশকে পেশাদার ও নিরপেক্ষ থাকার নির্দেশ দিলেন আইজিপি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচনের দায়িত্বে পুলিশকে পেশাদার ও নিরপেক্ষ থাকার নির্দেশ দিলেন আইজিপি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ২৪ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সব পুলিশ সদস্যকে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা এবং সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য। একই সঙ্গে তিনি জনবান্ধব পুলিশিং জোরদার করে জনগণের জান-মাল রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে নির্বাচনী প্রস্তুতি সম্পর্কিত প্রাক-নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, দায়িত্ব পালনের সময় বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। তিনি আরও বলেন, যে কোনো পরিস্থিতিতে ধৈর্য এবং পেশাদার আচরণ বজায় রেখে কাজ করতে হবে এবং জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা সহজ ও কার্যকরভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।সভায় নির্বাচনকালীন দায়িত্ব পালনে শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পুলিশ সদস্যরা দ্বীপ থানার জন্য স্পিডবোট সরবরাহ, মোটরসাইকেল কেনায় ঋণ সুবিধা, দ্বীপ ভাতা চালু ও বৃদ্ধি এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের সরকারি সুবিধা বাড়ানোর মতো কিছু দাবি তুলে ধরেন।সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, সমাপনী বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, এবং স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। চট্টগ্রাম রেঞ্জ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ বিভাগের ২৯টি ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদবীর ৪৫৮ জন পুলিশ সদস্য সভায় উপস্থিত ছিলেন।এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×