হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজীপুরে শ্রমিক নিহতের জেরে মহাসড়ক অবরোধ, পুলিশের ৬ সদস্য আহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন




গাজীপুর, ১৮ মার্চ – গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় নারী পোশাক শ্রমিক সাবিনা ইয়াসমিন (২৯)  নিহত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে ক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিক ও স্থানীয়দের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় সংঘর্ষে ৬ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটিড কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

নিহত সাবিনা ইয়াসমিন ময়মনসিংহের ফুলপুর উপজেলার খালসাইদকোনা গ্রামের আলী হোসেনের মেয়ে এবং রাব্বানির স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার বাঘের বাজার এলাকার গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটিডে পোশাক কারখানার শ্রমিক সাবিনা ইয়াসমিন ইফতার বিরতির পর কারখানায় আসছিলেন। সন্ধ্যা ৭টার দিকে কারখানার সামনে এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী দ্রুত গতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, ওই নারী শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রাসহ তার সহকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। উত্তেজিত শ্রমিক ও জনতা কারখানা ভাংচুরের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাদের মাধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুর করলে কয়েক যাত্রী আহত হন। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে পুলিশের ৬সদস্যসহ অন্তত ১০জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও লাঠিচার্জ করে অবরোধকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে প্রায় আড়াই ঘন্টা পর যানবাহন চলাচল শুরু হয়।

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজীপুরে শ্রমিক নিহতের জেরে মহাসড়ক অবরোধ, পুলিশের ৬ সদস্য আহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজীপুরে শ্রমিক নিহতের জেরে মহাসড়ক অবরোধ, পুলিশের ৬ সদস্য আহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] গাজীপুর, ১৮ মার্চ – গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় নারী পোশাক শ্রমিক সাবিনা ইয়াসমিন (২৯)  নিহত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে ক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিক ও স্থানীয়দের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় সংঘর্ষে ৬ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়।সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটিড কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত সাবিনা ইয়াসমিন ময়মনসিংহের ফুলপুর উপজেলার খালসাইদকোনা গ্রামের আলী হোসেনের মেয়ে এবং রাব্বানির স্ত্রী।পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার বাঘের বাজার এলাকার গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটিডে পোশাক কারখানার শ্রমিক সাবিনা ইয়াসমিন ইফতার বিরতির পর কারখানায় আসছিলেন। সন্ধ্যা ৭টার দিকে কারখানার সামনে এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী দ্রুত গতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।এদিকে, ওই নারী শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রাসহ তার সহকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। উত্তেজিত শ্রমিক ও জনতা কারখানা ভাংচুরের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাদের মাধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুর করলে কয়েক যাত্রী আহত হন। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে পুলিশের ৬সদস্যসহ অন্তত ১০জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও লাঠিচার্জ করে অবরোধকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে প্রায় আড়াই ঘন্টা পর যানবাহন চলাচল শুরু হয়।  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×