হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিলামের মাধ্যমে ৩৫৩ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন


ঢাকা, ১৬ সেপ্টেম্বর – বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আবারও ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ডলারের দর হঠাৎ কমে যাওয়ায় আজ সোমবার নিলামের মাধ্যমে ২৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২১ টাকা ৭৫ পয়সা দামে ৩৫৩ মিলিয়ন ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে চলতি অর্থবছরে এ পর্যন্ত ১ দশমিক ৭৪ বিলিয়ন ডলার কেনা হলো।

এদিন আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২১ টাকা ৭০ পয়সা থেকে ১২১ টাকা ৭৫ পয়সা।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধি এবং কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনার কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে গত ১১ সেপ্টেম্বর ২৫ দশমিক ৬৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রিজার্ভের পরিমাণ ছিল ২৪ দশমিক ৫০ বিলিয়ন ডলার। জ্বালানি, সার ও খাদ্য আমদানির মূল্য পরিশোধ করতে ২০২৪-২৫ অর্থবছরের আগের তিন বছরে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২৫ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছিল।

তবে গত বছরের আগস্টে গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর রিজার্ভ হ্রাসের কারণ দেখিয়ে সরকারি উদ্যোগে আমদানির জন্য ডলার বিক্রি বন্ধ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক।

সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ১৬ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিলামের মাধ্যমে ৩৫৩ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিলামের মাধ্যমে ৩৫৩ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৬ সেপ্টেম্বর – বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আবারও ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ডলারের দর হঠাৎ কমে যাওয়ায় আজ সোমবার নিলামের মাধ্যমে ২৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২১ টাকা ৭৫ পয়সা দামে ৩৫৩ মিলিয়ন ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে চলতি অর্থবছরে এ পর্যন্ত ১ দশমিক ৭৪ বিলিয়ন ডলার কেনা হলো।এদিন আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২১ টাকা ৭০ পয়সা থেকে ১২১ টাকা ৭৫ পয়সা।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধি এবং কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনার কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে গত ১১ সেপ্টেম্বর ২৫ দশমিক ৬৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রিজার্ভের পরিমাণ ছিল ২৪ দশমিক ৫০ বিলিয়ন ডলার। জ্বালানি, সার ও খাদ্য আমদানির মূল্য পরিশোধ করতে ২০২৪-২৫ অর্থবছরের আগের তিন বছরে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২৫ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছিল।তবে গত বছরের আগস্টে গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর রিজার্ভ হ্রাসের কারণ দেখিয়ে সরকারি উদ্যোগে আমদানির জন্য ডলার বিক্রি বন্ধ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক।সূত্র: কালের কণ্ঠএনএন/ ১৬ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×