বন্ধুর সঙ্গে মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে বাসের ধাক্কায় প্রাণ গেলো মো. জসিম উদ্দিন নামের এক যুবকের। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে আবদু শুক্কুর নামের এক বন্ধু। নিহত মো. জসিম উদ্দিন কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকার মৃত আমির হামজার ছেলে বলে জানা গেছে।
২৪ এপ্রিল (বুধবার) রাত ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের জেটি রাস্তার মাথা নামক স্থানে। ঘাতক বাসটি পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জসিম ও তার বন্ধু শুক্কুর রামু থেকে ঈদগাঁওয়ের দিকে ফিরছিলেন। প্রতিমধ্যে ঘটনাস্থল পৌঁছলে কক্সবাজার মুখি একটি অজ্ঞাতনামা বাস সজোরে ধাক্কা দেয়। ওই সময় ঘটনাস্থলে প্রাণ হারান জসিম। আহত শুক্কুর কে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা।
নিহতের চাচাতো ভাই রেজাউল করিম জানান, তারা দুইজন বাইক নিয়ে ঘুরতে বের হয়। রামুর দর্শনীয় স্থান গুলো উপভোগ করে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা বাসের ধাক্কায় প্রাণ হারায়।
রূপগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ কম্প্রেসার বিস্ফোরণ: চার শ্রমিক দগ্ধ, সবাই আশঙ্কাজনক
হাইওয়ে পুলিশের তুলা বাগান থানার একজন পুলিশ কর্মকর্তা জানান, হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে,ঘাতক বাসটি চিহ্নিত করতে চেষ্টা চালাচ্ছে।




মন্তব্য করুন