হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিলামে তোলা হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন


ইসলামাবাদ, ০৪ ডিসেম্বর – ঋণের চাপে নিজেদের রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইন্স পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সকে (পিআইএ) নিলামে তুলছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করেছেন যে, ২৩ ডিসেম্বর পিআইএ বিক্রির নিলাম অনুষ্ঠিত হবে ও এই প্রক্রিয়া দেশের সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

লোকসান কমাতে ও অর্থসংস্থানের লক্ষ্যে পিআইএ’র ৫১ থেকে ১০০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৭ বিলিয়ন অর্থাৎ ৭০০ কোটি ডলারের ঋণ চুক্তির শর্ত হিসেবে নেওয়া এই উদ্যোগকে গত প্রায় ২০ বছরের মধ্যে পাকিস্তানের সবচেয়ে বড় বেসরকারিকরণ প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাথমিকভাবে নিলামে অংশগ্রহণের জন্য চারটি বেসরকারি কোম্পানিকে যোগ্য হিসেবে বাছাই করা হয়েছে। সেগুলো হলো- লাকি সিমেন্ট কনসোর্টিয়াম, আরিফ হাবিব করপোরেশন কনসোর্টিয়াম, ফৌজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ও এয়ার ব্লু লিমিটেড।

প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, দেশের পতাকাবাহী এই বিমান সংস্থার ‘হারানো সম্মান’ ফিরিয়ে আনতে ও আধুনিক মানে রূপান্তর করতে প্রক্রিয়াটি বাধা ছাড়ায় এগিয়ে যাচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে খুব শিগগিরই পিআইএ তাদের ‘গ্রেট পিপল টু ফ্লাই উইথ’ স্লোগানের ঐতিহ্য ফিরে পাবে। তিনি জোর দিয়ে বলেন, এই বেসরকারিকরণে স্বচ্ছতা ও যোগ্যতাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

যদিও গত সেপ্টেম্বরে একটি সংসদীয় কমিটি জানিয়েছিল, নভেম্বরের মধ্যেই পিআইএ বেসরকারিকরণ হতে পারে, তবে নির্ধারিত সময়ে কাজটি শেষ হয়নি। গত সপ্তাহে নিলাম প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য স্পষ্ট সময়সীমা চেয়েছিল জাতীয় পরিষদের বেসরকারিকরণ সংক্রান্ত কমিটি।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৪ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিলামে তোলা হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিলামে তোলা হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ০৪ ডিসেম্বর – ঋণের চাপে নিজেদের রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইন্স পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সকে (পিআইএ) নিলামে তুলছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করেছেন যে, ২৩ ডিসেম্বর পিআইএ বিক্রির নিলাম অনুষ্ঠিত হবে ও এই প্রক্রিয়া দেশের সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।লোকসান কমাতে ও অর্থসংস্থানের লক্ষ্যে পিআইএ’র ৫১ থেকে ১০০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৭ বিলিয়ন অর্থাৎ ৭০০ কোটি ডলারের ঋণ চুক্তির শর্ত হিসেবে নেওয়া এই উদ্যোগকে গত প্রায় ২০ বছরের মধ্যে পাকিস্তানের সবচেয়ে বড় বেসরকারিকরণ প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।প্রাথমিকভাবে নিলামে অংশগ্রহণের জন্য চারটি বেসরকারি কোম্পানিকে যোগ্য হিসেবে বাছাই করা হয়েছে। সেগুলো হলো- লাকি সিমেন্ট কনসোর্টিয়াম, আরিফ হাবিব করপোরেশন কনসোর্টিয়াম, ফৌজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ও এয়ার ব্লু লিমিটেড।প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, দেশের পতাকাবাহী এই বিমান সংস্থার ‘হারানো সম্মান’ ফিরিয়ে আনতে ও আধুনিক মানে রূপান্তর করতে প্রক্রিয়াটি বাধা ছাড়ায় এগিয়ে যাচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে খুব শিগগিরই পিআইএ তাদের ‘গ্রেট পিপল টু ফ্লাই উইথ’ স্লোগানের ঐতিহ্য ফিরে পাবে। তিনি জোর দিয়ে বলেন, এই বেসরকারিকরণে স্বচ্ছতা ও যোগ্যতাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।যদিও গত সেপ্টেম্বরে একটি সংসদীয় কমিটি জানিয়েছিল, নভেম্বরের মধ্যেই পিআইএ বেসরকারিকরণ হতে পারে, তবে নির্ধারিত সময়ে কাজটি শেষ হয়নি। গত সপ্তাহে নিলাম প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য স্পষ্ট সময়সীমা চেয়েছিল জাতীয় পরিষদের বেসরকারিকরণ সংক্রান্ত কমিটি।সূত্র: জাগো নিউজএনএন/ ০৪ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×