আঙ্কারা, ১৬ সেপ্টেম্বর – দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হিটলারের পরিবারের সদস্য হিসেবে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
গত সপ্তাহে কাতারের রাজধানী দোহায় সশস্ত্র গোষ্ঠী হামাসের আলোচকদের ওপর হামলার নিন্দা জানিয়ে তার্কিস প্রেসিডেন্ট বলেছেন, “আদর্শিকভাবে নেতানিয়াহু হিটলারের আত্মীয়ের মতো।”
মার্কিন হামলার আশঙ্কায় পারমাণবিক স্থাপনার আশপাশে আয়োডিন ট্যাবলেট বিতরণ করছে ইরান
জার্মানির সাবেক প্রেসিডেন্ট ও নাৎসি বাহিনীর প্রধান এডলফ হিটলার ইহুদিদের ওপর ব্যাপক দমন-নিপীড়ন চালিয়েছিলেন। হাজার হাজার ইহুদিকে হত্যা করায় তাকে বিশ্বব্যাপী এখন ঘৃণার চোখে দেখা হয়।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েল একইরমকভাবে বর্বরতা চালানোয় যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে এর আগে হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন এরদোয়ান।
এছাড়া ইসরায়েলি সরকারকের ‘খুনি নেটওয়ার্ক’ হিসেবেও অভিহিত করেছিলেন তিনি।
জাতিসংঘের সাধারণ পরিষদে পুনরায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ইস্যুটি উত্থাপন করবেন বলেও জানান তিনি।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৬ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন