হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নেত্রকোনায় পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ৩ শ্রমিক নিহত, আহত ২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন


নেত্রকোনা, ১৪ আগস্ট – নেত্রকোণা কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) অফিসের একটি পরিত্যক্ত ভবন ভাঙার সময় ছাদ ধসে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নেত্রকোণা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার বেশি ঋণ দিচ্ছে বিসিক, কর্মসংস্থানের সম্ভাবনা ২ হাজার ৪৪৮ জনের

নিহত শ্রমিকরা হলেন- আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুস সালাম (৪০), সদর উপজেলার হাটখলা গ্রামের আব্দুল হান্নান (৪২) ও পলাশ হাটি গ্রামের দিপু মিয়া (৪০)। এছাড়া আহত সাইফুল ও হাসান নামে দুই শ্রমিককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নছু সর্দার জানান, তারা ছয়জন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি-সেচ) পরিত্যক্ত ভবন অপসারণ করছিলেন। বিকেল পৌনে ৫টার দিকে ভাঙার সময় হঠাৎ ভবনের গ্যারেজের অংশের ছাদটি ধসে পড়ে। এ সময় পাঁচ শ্রমিক ছাদের নিচে চাপা পড়েন। খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয় জনতা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে।

নেত্রকোণা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার আজিজুর রহমান বলেন, আমরা তিনজনকে মৃত এবং দুইজনকে আহত অবস্থায় পেয়েছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৪ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নেত্রকোনায় পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ৩ শ্রমিক নিহত, আহত ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নেত্রকোনায় পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ৩ শ্রমিক নিহত, আহত ২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
Print Image
[ad_1] নেত্রকোনা, ১৪ আগস্ট – নেত্রকোণা কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) অফিসের একটি পরিত্যক্ত ভবন ভাঙার সময় ছাদ ধসে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নেত্রকোণা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত শ্রমিকরা হলেন- আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুস সালাম (৪০), সদর উপজেলার হাটখলা গ্রামের আব্দুল হান্নান (৪২) ও পলাশ হাটি গ্রামের দিপু মিয়া (৪০)। এছাড়া আহত সাইফুল ও হাসান নামে দুই শ্রমিককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার প্রত্যক্ষদর্শী নছু সর্দার জানান, তারা ছয়জন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি-সেচ) পরিত্যক্ত ভবন অপসারণ করছিলেন। বিকেল পৌনে ৫টার দিকে ভাঙার সময় হঠাৎ ভবনের গ্যারেজের অংশের ছাদটি ধসে পড়ে। এ সময় পাঁচ শ্রমিক ছাদের নিচে চাপা পড়েন। খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয় জনতা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে।নেত্রকোণা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার আজিজুর রহমান বলেন, আমরা তিনজনকে মৃত এবং দুইজনকে আহত অবস্থায় পেয়েছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৪ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×