হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক, কোয়াব ও ক্রিকেটারদের প্রতিবাদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন


ঢাকা, ০৯ জানুয়ারি – মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ইস্যুতে সম্প্রতি নিজের মতামত জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি যদি বোর্ডে থাকতাম, তাহলে দেশের ভবিষ্যৎ ও সবকিছু বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতাম। হুট করে মন্তব্য করা জটিল। অনেক সময় আলোচনার মাধ্যমেই সমাধান বের হয়। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ কী হতে পারে—সেসব মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়াই উচিত।’

আরও পড়ুন

টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

তামিমের এই বক্তব্যের পর বিসিবির পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘ভারতীয় দালাল’ বলে আখ্যা দেন। তামিমের বক্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করে তিনি লেখেন, ‘এইবার আরো একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’

পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হলে চাপের মুখে পরে সেটি সরিয়ে নেন ওই পরিচালক।

এ ঘটনায় প্রথমে প্রতিক্রিয়া জানান তামিম ইকবালের বড় ভাই, সাবেক জাতীয় ক্রিকেটার নাফিস ইকবাল। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘এটা খুবই অসম্মানজনক।’

একই দাবিতে সরব হন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকও। তিনি বলেন, ‘সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে এমন মন্তব্য দেশের ক্রিকেট সমাজের জন্য অপমানজনক। দায়িত্বশীল পদে থেকে এ ধরনের বক্তব্য অগ্রহণযোগ্য।’

এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘বিসিবি পরিচালকের মন্তব্যে আমরা স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ। একজন সাবেক অধিনায়ককে নিয়ে এমন বক্তব্য বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে।’

এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক, কোয়াব ও ক্রিকেটারদের প্রতিবাদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক, কোয়াব ও ক্রিকেটারদের প্রতিবাদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৯ জানুয়ারি – মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ইস্যুতে সম্প্রতি নিজের মতামত জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি যদি বোর্ডে থাকতাম, তাহলে দেশের ভবিষ্যৎ ও সবকিছু বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতাম। হুট করে মন্তব্য করা জটিল। অনেক সময় আলোচনার মাধ্যমেই সমাধান বের হয়। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ কী হতে পারে—সেসব মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়াই উচিত।’তামিমের এই বক্তব্যের পর বিসিবির পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘ভারতীয় দালাল’ বলে আখ্যা দেন। তামিমের বক্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করে তিনি লেখেন, ‘এইবার আরো একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হলে চাপের মুখে পরে সেটি সরিয়ে নেন ওই পরিচালক।এ ঘটনায় প্রথমে প্রতিক্রিয়া জানান তামিম ইকবালের বড় ভাই, সাবেক জাতীয় ক্রিকেটার নাফিস ইকবাল। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘এটা খুবই অসম্মানজনক।’একই দাবিতে সরব হন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকও। তিনি বলেন, ‘সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে এমন মন্তব্য দেশের ক্রিকেট সমাজের জন্য অপমানজনক। দায়িত্বশীল পদে থেকে এ ধরনের বক্তব্য অগ্রহণযোগ্য।’এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘বিসিবি পরিচালকের মন্তব্যে আমরা স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ। একজন সাবেক অধিনায়ককে নিয়ে এমন বক্তব্য বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে।’এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×