হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘পরবর্তী ২০ বছর দেশের রাজনীতিতে তরুণদের প্রভাব অব্যাহত থাকবে’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২২ জানুয়ারি – আগামী ২০ বছর দেশের রাজনীতি ও সমাজে তরুণদের প্রভাব থাকবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘ব্যাপক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবির্ভূত তরুণ প্রজন্ম তাদের চিন্তাভাবনা, ধারণা ও কর্মকাণ্ডের মাধ্যমে কমপক্ষে আগামী দুই দশক ধরে রাষ্ট্র, রাজনীতি ও সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করবে।’

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে নেতৃত্বদানকারী নাহিদ বলেন, অভিজ্ঞতার অভাব ও অন্য সীমাবদ্ধতা সত্ত্বেও তরুণরা সম্ভাব্য সকল উপায়ে দেশের জন্য অবদান রাখতে চায়। দীর্ঘস্থায়ী স্বৈরশাসনের পতনের পর বাংলাদেশের তরুণ প্রজন্ম কীভাবে দেশ পুনর্গঠনে অবদান রাখছে, তা এখন সমগ্র বিশ্ব প্রত্যক্ষ করছে।

নাহিদ বলেন, তরুণরা দায়িত্ব গ্রহণ করতে ও ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে প্রস্তুত। তাদের ওপর অর্পিত জনগণের আস্থা ও বিশ্বাস আগামী দিনে আরও সুদৃঢ় হবে।

জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পৃষ্ঠপোষকতায় সারাদেশে প্রায় দুই মাসব্যাপী তারুণ্যের উৎসব, ২০২৫ উদযাপনের প্রাক্কালে নাহিদ এ সাক্ষাৎকার দিয়েছেন।

সূত্র: আমাদের সময়
আইএ/ ২২ জানুয়ারি ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘পরবর্তী ২০ বছর দেশের রাজনীতিতে তরুণদের প্রভাব অব্যাহত থাকবে’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘পরবর্তী ২০ বছর দেশের রাজনীতিতে তরুণদের প্রভাব অব্যাহত থাকবে’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ জানুয়ারি – আগামী ২০ বছর দেশের রাজনীতি ও সমাজে তরুণদের প্রভাব থাকবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।তথ্য উপদেষ্টা বলেন, ‘ব্যাপক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবির্ভূত তরুণ প্রজন্ম তাদের চিন্তাভাবনা, ধারণা ও কর্মকাণ্ডের মাধ্যমে কমপক্ষে আগামী দুই দশক ধরে রাষ্ট্র, রাজনীতি ও সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করবে।’জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে নেতৃত্বদানকারী নাহিদ বলেন, অভিজ্ঞতার অভাব ও অন্য সীমাবদ্ধতা সত্ত্বেও তরুণরা সম্ভাব্য সকল উপায়ে দেশের জন্য অবদান রাখতে চায়। দীর্ঘস্থায়ী স্বৈরশাসনের পতনের পর বাংলাদেশের তরুণ প্রজন্ম কীভাবে দেশ পুনর্গঠনে অবদান রাখছে, তা এখন সমগ্র বিশ্ব প্রত্যক্ষ করছে।নাহিদ বলেন, তরুণরা দায়িত্ব গ্রহণ করতে ও ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে প্রস্তুত। তাদের ওপর অর্পিত জনগণের আস্থা ও বিশ্বাস আগামী দিনে আরও সুদৃঢ় হবে।জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পৃষ্ঠপোষকতায় সারাদেশে প্রায় দুই মাসব্যাপী তারুণ্যের উৎসব, ২০২৫ উদযাপনের প্রাক্কালে নাহিদ এ সাক্ষাৎকার দিয়েছেন।সূত্র: আমাদের সময়আইএ/ ২২ জানুয়ারি ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×