হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পরিমণি খেলতে চান, খেলবেন না সাকিব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৫ আগস্ট – ‘আমি আর খেলবো না, খেলবে কে জানাচ্ছি…।’ বৃহস্পতিবার (২৪ আগস্ট) মধ্যরাতে ক্রিকেটার সাকিব আল হাসানের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এমন স্ট্যাটাস, রহস্যের দানা বেঁধেছে অনেকের মনেই।

তবে কি আর ব্যাটে-বলে মাঠে দেখা যাবে না তাকে? এ দিকে সাকিব আল হাসানের এই সংলাপটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ যেন নতুন এক ট্রেন্ডে গাঁ ভাসিয়েছেন নেটিজেনরা। পিছিয়ে নেই ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণিও।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

শুক্রবার (২৫ আগস্ট) নিজের ফেসবুকে সাকিবের পোস্টটি শেয়ার করে একটি স্ট্যাটাস দিয়েছেন এই চিত্রনায়িকা। জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক কৌশিক হোসেন তাপসকে মেনশন দিয়ে ক্যাপশনে পরী লিখেছেন, খেলা হবে। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ইমোজিও।

সাকিবের ওই পোস্টটিতে ২ লাখ ৮১ হাজার প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে এই ক্রিকেটারের কমেন্টবক্সে। সেই সঙ্গে পোস্টটি শেয়ার হয়েছে ৩৩ হাজার বার।

তবে সাকিব আল হাসানের এই ঘোষণা ক্রিকেট ছাড়ার বার্তা নয়। দেশি-বিদেশি অনেক নামিদামি প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর সাকিব আল হাসান। বহু প্রতিষ্ঠানে বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করেন। এবারের ঘটনাও তেমন।

খোঁজ নিয়ে জানা গেছে, সাকিব আল হাসানের ‘আমি আর খেলবো না। কে খেলবে জানাচ্ছি…’ স্ট্যাটাসটি আসলে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ‘-এর একটি বড়সড় আয়োজনের ক্যাম্পেইন। নগদ থেকে মোবাইল রিচার্জ করলে প্রতি সপ্তাহে গাড়ি পুরস্কারের ঘোষণা দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বিশ্বকাপের টিকেট, সেন্টমার্টিনে ২ দিন হলিডে উদযাপনসহ হাজার হাজার পুরস্কারের ঘোষণা থাকবে এই ক্যাম্পেইনে।

আইএ/ ২৫ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

পরিমণি খেলতে চান, খেলবেন না সাকিব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পরিমণি খেলতে চান, খেলবেন না সাকিব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ আগস্ট – ‘আমি আর খেলবো না, খেলবে কে জানাচ্ছি…।’ বৃহস্পতিবার (২৪ আগস্ট) মধ্যরাতে ক্রিকেটার সাকিব আল হাসানের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এমন স্ট্যাটাস, রহস্যের দানা বেঁধেছে অনেকের মনেই। তবে কি আর ব্যাটে-বলে মাঠে দেখা যাবে না তাকে? এ দিকে সাকিব আল হাসানের এই সংলাপটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ যেন নতুন এক ট্রেন্ডে গাঁ ভাসিয়েছেন নেটিজেনরা। পিছিয়ে নেই ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণিও। শুক্রবার (২৫ আগস্ট) নিজের ফেসবুকে সাকিবের পোস্টটি শেয়ার করে একটি স্ট্যাটাস দিয়েছেন এই চিত্রনায়িকা। জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক কৌশিক হোসেন তাপসকে মেনশন দিয়ে ক্যাপশনে পরী লিখেছেন, খেলা হবে। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ইমোজিও। সাকিবের ওই পোস্টটিতে ২ লাখ ৮১ হাজার প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে এই ক্রিকেটারের কমেন্টবক্সে। সেই সঙ্গে পোস্টটি শেয়ার হয়েছে ৩৩ হাজার বার। তবে সাকিব আল হাসানের এই ঘোষণা ক্রিকেট ছাড়ার বার্তা নয়। দেশি-বিদেশি অনেক নামিদামি প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর সাকিব আল হাসান। বহু প্রতিষ্ঠানে বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করেন। এবারের ঘটনাও তেমন। খোঁজ নিয়ে জানা গেছে, সাকিব আল হাসানের ‘আমি আর খেলবো না। কে খেলবে জানাচ্ছি…’ স্ট্যাটাসটি আসলে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ‘-এর একটি বড়সড় আয়োজনের ক্যাম্পেইন। নগদ থেকে মোবাইল রিচার্জ করলে প্রতি সপ্তাহে গাড়ি পুরস্কারের ঘোষণা দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বিশ্বকাপের টিকেট, সেন্টমার্টিনে ২ দিন হলিডে উদযাপনসহ হাজার হাজার পুরস্কারের ঘোষণা থাকবে এই ক্যাম্পেইনে। আইএ/ ২৫ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×