হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পলিটিক্সের কারণে সিনেমা থেকে বাদ পড়েছেন পূর্ণিমা!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ নভেম্বর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১২ নভেম্বর – ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমায় কাজ করলেও সেগুলো এখন মুক্তির প্রহর গুণছে।

অভিনয়ে কম উপস্থিতি থাকলেও মাঝে মধ্যেই পূর্ণিমাকে দেখা যায় উপস্থাপনায়। এবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে এই অভিনেত্রী জানান, চলচ্চিত্র অঙ্গণের রাজনীতির কারণে অনেক সিনেমা থেকে তাকে বাদ পড়তে হয়েছে।

এই নায়িকা বলেন, এখন তো চলচ্চিত্র অনেক কমে এসেছে। অনেক শিল্পী ঘরে বসে গেছেন। অনেকেই পলিটিক্সের কারণে সিনেমায় কাজ পাচ্ছেন না। আমিও সেই একই পলিটিক্সের শিকার! এখন এফডিসিও ছোট হয়ে আসছে আগের মত নাই। অনেক সিনেমা থেকেই কোনো কারণ ছাড়াই আমি বাদ পড়েছি। পলিটিক্স ছিল বলেই এসব হয়েছে।

ভক্তদের চাওয়া থাকলেও বড় পর্দায় এখন নিয়মিত নন পূর্ণিমা। কিন্তু কেন? এমন প্রশ্নে নায়িকার উত্তর দেন, বর্তমানে বড় পর্দায় যে সিনেমাগুলো হচ্ছে, সে অনুযায়ী আমি যেমন চরিত্রে অভিনয় করতে চাচ্ছি সেরকম অফার আসছে না। আসলে সেজন্যই কাজের পরিমাণ কমে গেছে।

পূর্ণিমা অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে সরকারি অনুদানে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’। সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ। এছাড়াও নির্মাণাধীন রয়েছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমা দুটি। দীর্ঘদিন ধরেই সিনেমা দুটির কাজ থমকে আছে। একটিতে তার বিপরীতে আছেন ফেরদৌস, আরেকটিতে আরিফিন শুভ।

এসময় ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা প্রসঙ্গে নায়িকা বলেন, কিছু গল্পে আছে, যেখানে হয়ত কিছু আপত্তিকর দৃশ্য অভিনয় করতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো আপত্তিকর দৃশ্যে কাজ করতে পারব না। ওটিটিতে যেহেতু সেন্সরের কিছু নেই, দেখা গেল ওই গল্পের জন্য দৃশ্যটা খুবই জরুরি ছিল। এমন সব গল্প আমাকে আসলে ফিরিয়ে দিতে হচ্ছে। পরে হয়তো আরো ভালো কোনো অভিনেত্রীকে তারা নিয়ে নিচ্ছে। এ কারণে আমি মনে করি, এটা আমারই ব্যক্তিগত সমস্যা।

আইএ/ ১২ নভেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

পলিটিক্সের কারণে সিনেমা থেকে বাদ পড়েছেন পূর্ণিমা!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পলিটিক্সের কারণে সিনেমা থেকে বাদ পড়েছেন পূর্ণিমা!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ নভেম্বর – ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমায় কাজ করলেও সেগুলো এখন মুক্তির প্রহর গুণছে। অভিনয়ে কম উপস্থিতি থাকলেও মাঝে মধ্যেই পূর্ণিমাকে দেখা যায় উপস্থাপনায়। এবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যাবে এই অভিনেত্রীকে। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে এই অভিনেত্রী জানান, চলচ্চিত্র অঙ্গণের রাজনীতির কারণে অনেক সিনেমা থেকে তাকে বাদ পড়তে হয়েছে। এই নায়িকা বলেন, এখন তো চলচ্চিত্র অনেক কমে এসেছে। অনেক শিল্পী ঘরে বসে গেছেন। অনেকেই পলিটিক্সের কারণে সিনেমায় কাজ পাচ্ছেন না। আমিও সেই একই পলিটিক্সের শিকার! এখন এফডিসিও ছোট হয়ে আসছে আগের মত নাই। অনেক সিনেমা থেকেই কোনো কারণ ছাড়াই আমি বাদ পড়েছি। পলিটিক্স ছিল বলেই এসব হয়েছে। ভক্তদের চাওয়া থাকলেও বড় পর্দায় এখন নিয়মিত নন পূর্ণিমা। কিন্তু কেন? এমন প্রশ্নে নায়িকার উত্তর দেন, বর্তমানে বড় পর্দায় যে সিনেমাগুলো হচ্ছে, সে অনুযায়ী আমি যেমন চরিত্রে অভিনয় করতে চাচ্ছি সেরকম অফার আসছে না। আসলে সেজন্যই কাজের পরিমাণ কমে গেছে। পূর্ণিমা অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে সরকারি অনুদানে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’। সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ। এছাড়াও নির্মাণাধীন রয়েছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমা দুটি। দীর্ঘদিন ধরেই সিনেমা দুটির কাজ থমকে আছে। একটিতে তার বিপরীতে আছেন ফেরদৌস, আরেকটিতে আরিফিন শুভ। এসময় ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা প্রসঙ্গে নায়িকা বলেন, কিছু গল্পে আছে, যেখানে হয়ত কিছু আপত্তিকর দৃশ্য অভিনয় করতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো আপত্তিকর দৃশ্যে কাজ করতে পারব না। ওটিটিতে যেহেতু সেন্সরের কিছু নেই, দেখা গেল ওই গল্পের জন্য দৃশ্যটা খুবই জরুরি ছিল। এমন সব গল্প আমাকে আসলে ফিরিয়ে দিতে হচ্ছে। পরে হয়তো আরো ভালো কোনো অভিনেত্রীকে তারা নিয়ে নিচ্ছে। এ কারণে আমি মনে করি, এটা আমারই ব্যক্তিগত সমস্যা। আইএ/ ১২ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×