হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাঁচ মাস হলেও বিচার না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করলেন আলভির বাবা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ০১:০৭ অপরাহ্ন


ঢাকা, ৩১ ডিসেম্বর – কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মার্চ ফর ইউনিটি অনুষ্ঠানের উদ্বোধন করেছেন রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান। এ সময় তিনি দীর্ঘ পাঁচ মাসেও হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে মার্চ ফর ইউনিটি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

এ সময় শাহরিয়ার হাসান আলভীর বাবা বলেন, আমার আদরের ধন শহীদ আলভি গত ৪ আগস্ট মিরপুর ১০ নম্বরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। শহীদের পিতা হিসেবে শুধু বলতে চাই— শহীদ পরিবারই বুঝে শহীদ পরিবারের যন্ত্রণা। যারা সন্তান হারিয়েছি, তারাই তাদের শূন্যতা বুঝতেছে। আমাদের কান্না কখন থামবে? এই শোক কখনোই কাটবে না।

তিনি বলেন, জুলাই-আগস্টে খুনি হাসিনা নির্বিচারে হত্যাযজ্ঞ পরিচালনা করেছে, তাদের হেলমেট বাহিনী পাখির মতো আমাদের সন্তানদের হত্যা করেছে। হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হোক। তাহলেই শহীদের আত্মা শান্তি পাবে।

অনতিবিলম্বে শেখ হাসিনাসহ দোসরদের বিচার না হলে শহীদ পরিবারগুলোকে নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাঁচ মাস হলেও বিচার না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করলেন আলভির বাবা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাঁচ মাস হলেও বিচার না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করলেন আলভির বাবা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩১ ডিসেম্বর – কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মার্চ ফর ইউনিটি অনুষ্ঠানের উদ্বোধন করেছেন রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান। এ সময় তিনি দীর্ঘ পাঁচ মাসেও হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে মার্চ ফর ইউনিটি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।এ সময় শাহরিয়ার হাসান আলভীর বাবা বলেন, আমার আদরের ধন শহীদ আলভি গত ৪ আগস্ট মিরপুর ১০ নম্বরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। শহীদের পিতা হিসেবে শুধু বলতে চাই— শহীদ পরিবারই বুঝে শহীদ পরিবারের যন্ত্রণা। যারা সন্তান হারিয়েছি, তারাই তাদের শূন্যতা বুঝতেছে। আমাদের কান্না কখন থামবে? এই শোক কখনোই কাটবে না।তিনি বলেন, জুলাই-আগস্টে খুনি হাসিনা নির্বিচারে হত্যাযজ্ঞ পরিচালনা করেছে, তাদের হেলমেট বাহিনী পাখির মতো আমাদের সন্তানদের হত্যা করেছে। হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হোক। তাহলেই শহীদের আত্মা শান্তি পাবে।অনতিবিলম্বে শেখ হাসিনাসহ দোসরদের বিচার না হলে শহীদ পরিবারগুলোকে নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×