ইসলামাবাদ, ১২ অক্টোবর – আফগানিস্তানের ১৯ সীমান্ত পোস্ট দখলের দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানি বাহিনীর তোপের মুখে আফগান তালেবান যোদ্ধারা পিছু হটেছে বলেও দাবি করেছে তারা।
পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আফগান বাহিনী আঙ্গুর আড্ডা, বাজৌর, কুররম, দির, চিত্রাল ও বারামচা এলাকাসহ একাধিক সীমান্ত পয়েন্টে গুলি চালায়। এসময় পাকিস্তানের সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। তাদের হামলায় দারান মেলা ও তুর্কমানজাই ক্যাম্পসহ বেশ কয়েকটি আফগান পোস্ট সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
কুররম ও জন্দোসার এলাকায়ও আফগান বাহিনীর পোস্ট গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানি সেনারা। শাহিদান পোস্টে ভারী ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সংঘর্ষে বেশ কয়কজন আফগান সেনা ও তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
আঙ্গুর আড্ডায় দখল করা আফগান পোস্টে সেনারা পাকিস্তানের পতাকা উত্তোলন করেছে বলেও দাবি করেছে সংবাদমাধ্যমটি।
পাকিস্তান সেনাবাহিনী এই অভিযানে আর্টিলারি, ট্যাংক, হালকা ও ভারী অস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করেছে।
এছাড়া পাকিস্তান নুশকি অঞ্চলে তালেবানের ‘গজনালি সদর দপ্তর’ ধ্বংস করেছে বলে জানানো হয়েছে। সেখানে ডজনখানেক তালেবান যোদ্ধা ও তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।
পাকিস্তানের দাবি, এই পাল্টা অভিযান কেবল সন্ত্রাসী অবস্থান ও প্রশিক্ষণকেন্দ্র লক্ষ্য করে পরিচালিত হয়েছে। এটি পাকিস্তানি ও আফগান জনগণের মধ্যে যুদ্ধ নয়।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১২ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন