হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানের সঙ্গে সংঘাত স্থগিতের ঘোষণা দিলেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন


কাবুল, ১২ অক্টোবর – পাকিস্তানের সঙ্গে লড়াই ‘আপাতত স্থগিত’ করেছে আফগানিস্তান। রোববার (১২ অক্টোবর) বিকেলে ভারত সফররত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই তথ্য জানান। সৌদি আরব ও কাতারের আহ্বানে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রোববার ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুতাক্কি বলেন, গত রাতে আমরা আমাদের সামরিক লক্ষ্য অর্জন করেছি। আমাদের বন্ধু দেশ কাতার ও সৌদি আরব অনুরোধ করেছে, এই সংঘাত যেন থেমে যায়। তাই আপাতত আমাদের পক্ষ থেকে আমরা এটি স্থগিত রেখেছি।

আরও পড়ুন

অস্ত্র উৎপাদন বন্ধ হবে না, ২৬০টির বেশি শত্রুপক্ষের আকাশযানে হামলার দাবি ইরানের

তিনি আরও বলেন, পাকিস্তানের জনগণের বেশিরভাগই শান্তিপ্রিয় ও আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। আমাদের পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে কোনো সমস্যা নেই।

তবে মুতাক্কি সতর্ক করে বলেন, যখন কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তখন দেশের সব নাগরিক, সরকারি কর্মকর্তা, আলেম ও ধর্মীয় নেতারা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে লড়াইয়ে নেমে পড়েন। যদি পাকিস্তান শান্তি ও ভালো সম্পর্ক না চায়, তাহলে আফগানিস্তানের অন্য বিকল্পও রয়েছে।

আফগান-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় দেশই পরস্পরের বিরুদ্ধে সীমান্ত অতিক্রম করে হামলার অভিযোগ তুলে আসছে। তবে কাবুলের এই ঘোষণা দক্ষিণ এশিয়ায় উত্তেজনা প্রশমনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

পাকিস্তানের সঙ্গে সংঘাত স্থগিতের ঘোষণা দিলেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানের সঙ্গে সংঘাত স্থগিতের ঘোষণা দিলেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কাবুল, ১২ অক্টোবর – পাকিস্তানের সঙ্গে লড়াই ‘আপাতত স্থগিত’ করেছে আফগানিস্তান। রোববার (১২ অক্টোবর) বিকেলে ভারত সফররত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই তথ্য জানান। সৌদি আরব ও কাতারের আহ্বানে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।রোববার ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুতাক্কি বলেন, গত রাতে আমরা আমাদের সামরিক লক্ষ্য অর্জন করেছি। আমাদের বন্ধু দেশ কাতার ও সৌদি আরব অনুরোধ করেছে, এই সংঘাত যেন থেমে যায়। তাই আপাতত আমাদের পক্ষ থেকে আমরা এটি স্থগিত রেখেছি।তিনি আরও বলেন, পাকিস্তানের জনগণের বেশিরভাগই শান্তিপ্রিয় ও আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। আমাদের পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে কোনো সমস্যা নেই।তবে মুতাক্কি সতর্ক করে বলেন, যখন কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তখন দেশের সব নাগরিক, সরকারি কর্মকর্তা, আলেম ও ধর্মীয় নেতারা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে লড়াইয়ে নেমে পড়েন। যদি পাকিস্তান শান্তি ও ভালো সম্পর্ক না চায়, তাহলে আফগানিস্তানের অন্য বিকল্পও রয়েছে।আফগান-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় দেশই পরস্পরের বিরুদ্ধে সীমান্ত অতিক্রম করে হামলার অভিযোগ তুলে আসছে। তবে কাবুলের এই ঘোষণা দক্ষিণ এশিয়ায় উত্তেজনা প্রশমনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×