হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি ছেলে কাসিম খানের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন


ইসলামাবাদ, ২৮ নভেম্বর – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে কারাগারে অন্তরীণ নেতা ইমরান খানের মুক্তি চেয়েছেন তার ছোটো ছেলে কাসিম খান। বাবার মুক্তি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় কাসিম বলেন, “গত ৬ সপ্তাহ ধরে আমার বাবা পাকিস্তানের কারাগারের ডেথ সেলে বন্দি আছেন এবং তাকে সম্পূর্ন বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আদালতের অনুমোদন সত্ত্বেও তার সঙ্গে দেখা করতে পারছেন না তার বোনরা এবং অন্যান্য স্বজনরা। আমরা তার সঙ্গে টেলিফোনে কথা বলতে পারছি না, সাক্ষাৎ করতে পারছি না এমন কি তিনি কেমন আছেন— তা ও জানতে পারছি না। আমি এবং আমার ভাই (সুলাইমান ইসা খান) বাবার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না।”

আরও পড়ুন

টোকিওতে বাংলাদেশ-জাপান ঐতিহাসিক দ্বিপক্ষীয় বৈঠক শুরু

“আমি স্পষ্টভাবে বলছি— বাবার নিরাপত্তাহীনতা এবং যে অমানবিক বিচ্ছিন্ন পরিবেশে আমার বাবাকে রাখা হয়েছে— তার আইনগত, আদর্শগত এবং আন্তর্জাতিক, এককথায় সম্পূর্ণ দায় পাকিস্তানের সরকারকে নিতে হবে।”

নিজের পোস্টে কাসিম খান জানিয়েছেন, গত ৮৪৫ দিন ধরে কারা অন্তরীন আছেন ইমরান খান।

প্রসঙ্গত, কিংবদন্তী ক্রিকেটার থেকে জনপ্রিয় রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান সেনাবাহিনীর সমর্থন নিয়ে ক্ষমতায় আসেন ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জয়ের পর। তবে দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের শীর্ষ নির্বাহীর পদে কে আরোহন করবেন— তা নিয়ে সেনবাহিনীর সঙ্গে দন্দ্বের জেরে সংকটে পড়েন তিনি। পরে ২০২২ সালের পার্লামেন্টের বিরোধী সদস্যদের অনাস্থাভোটে ক্ষমতাচ্যুত হন।

জেমিমার সঙ্গে বিচ্ছেদের পর আরও দু’বার বিয়ে করেছেন ইমরান। অন্যদিকে জেমিমা পাকিস্তান থেকে নিজের দেশ ইংল্যান্ডে ফিরে গিয়ে পেশাদার লেখালেখি, চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণে মন দেন। সুলাইমান ও কাসিম তাদের মায়ের সঙ্গেই থাকেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৮ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি ছেলে কাসিম খানের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি ছেলে কাসিম খানের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ২৮ নভেম্বর – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে কারাগারে অন্তরীণ নেতা ইমরান খানের মুক্তি চেয়েছেন তার ছোটো ছেলে কাসিম খান। বাবার মুক্তি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি।গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় কাসিম বলেন, “গত ৬ সপ্তাহ ধরে আমার বাবা পাকিস্তানের কারাগারের ডেথ সেলে বন্দি আছেন এবং তাকে সম্পূর্ন বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আদালতের অনুমোদন সত্ত্বেও তার সঙ্গে দেখা করতে পারছেন না তার বোনরা এবং অন্যান্য স্বজনরা। আমরা তার সঙ্গে টেলিফোনে কথা বলতে পারছি না, সাক্ষাৎ করতে পারছি না এমন কি তিনি কেমন আছেন— তা ও জানতে পারছি না। আমি এবং আমার ভাই (সুলাইমান ইসা খান) বাবার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না।”“আমি স্পষ্টভাবে বলছি— বাবার নিরাপত্তাহীনতা এবং যে অমানবিক বিচ্ছিন্ন পরিবেশে আমার বাবাকে রাখা হয়েছে— তার আইনগত, আদর্শগত এবং আন্তর্জাতিক, এককথায় সম্পূর্ণ দায় পাকিস্তানের সরকারকে নিতে হবে।”নিজের পোস্টে কাসিম খান জানিয়েছেন, গত ৮৪৫ দিন ধরে কারা অন্তরীন আছেন ইমরান খান।প্রসঙ্গত, কিংবদন্তী ক্রিকেটার থেকে জনপ্রিয় রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান সেনাবাহিনীর সমর্থন নিয়ে ক্ষমতায় আসেন ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জয়ের পর। তবে দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের শীর্ষ নির্বাহীর পদে কে আরোহন করবেন— তা নিয়ে সেনবাহিনীর সঙ্গে দন্দ্বের জেরে সংকটে পড়েন তিনি। পরে ২০২২ সালের পার্লামেন্টের বিরোধী সদস্যদের অনাস্থাভোটে ক্ষমতাচ্যুত হন।জেমিমার সঙ্গে বিচ্ছেদের পর আরও দু’বার বিয়ে করেছেন ইমরান। অন্যদিকে জেমিমা পাকিস্তান থেকে নিজের দেশ ইংল্যান্ডে ফিরে গিয়ে পেশাদার লেখালেখি, চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণে মন দেন। সুলাইমান ও কাসিম তাদের মায়ের সঙ্গেই থাকেন।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৮ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×