হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন

ইসলামাবাদ, ২৪ ফেব্রুয়ারি – পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন গুজরানওয়ালার সন্ত্রাসবাদবিরোধী একটি আদালত।

শুক্রবার আদালত রানা সানাউল্লাহর বিরুদ্ধে এই নির্দেশ দেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম জিও নিউজ। বিচারপতি রানা জাহিদ এই জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গুজরানওয়ালার সন্ত্রাসবাদবিরোধী আদালত পুলিশের প্রতিবেদন খারিজ করে এবং রানা সানাউল্লাহকে আগামী ৭ মার্চ হাজির করার নির্দেশ দেন।
জনসভায় দেয়া একাধিক বক্তব্যে দেশটির বিচারবিভাগ এবং সরকারি কর্মকর্তাদের হুমকি দেয়ার অভিযোগে রানা সানাউল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গত বছরের আগস্ট মাসে রানা সানাউল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসীবাদবিরোধী ধারায় একটি মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন

মার্কিন হামলার আশঙ্কায় পারমাণবিক স্থাপনার আশপাশে আয়োডিন ট্যাবলেট বিতরণ করছে ইরান

প্রাথমিক তথ্য প্রতিবেদনে (এফআইআর) বলা হয়েছে যে, ২০২১ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ২৯ জানুয়ার পর্যন্ত রানা সানাউল্লাহ তার বিচার বিভাগের কাজ বন্ধ করার এবং পাঞ্জাব পুলিশ কর্মকর্তাদের সন্তানদের হত্যা করার হুমকি দিয়েছিলেন। সেই মামলা দায়েরের পর শুক্রবার গুজরানওয়ালা আদালত মামলাটি গ্রহণ করেছে।

শুনানির শুরুতে মন্ত্রীর নাম বাদ দিয়ে মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে পেশ করে পুলিশ। তবে বিচারক সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে এবং গুজরানওয়ালার এসপি (তদন্ত), পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট এবং তদন্তকারী কর্মকর্তাকে নোটিশ জারি করেছেন। পাশপাশি আদালত আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ৭ মার্চের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করে আদালতে হাজির করারও নির্দেশ দিয়েছেন।

সূত্র: বিডি-প্রতিদিন

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ২৪ ফেব্রুয়ারি – পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন গুজরানওয়ালার সন্ত্রাসবাদবিরোধী একটি আদালত। শুক্রবার আদালত রানা সানাউল্লাহর বিরুদ্ধে এই নির্দেশ দেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম জিও নিউজ। বিচারপতি রানা জাহিদ এই জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গুজরানওয়ালার সন্ত্রাসবাদবিরোধী আদালত পুলিশের প্রতিবেদন খারিজ করে এবং রানা সানাউল্লাহকে আগামী ৭ মার্চ হাজির করার নির্দেশ দেন। জনসভায় দেয়া একাধিক বক্তব্যে দেশটির বিচারবিভাগ এবং সরকারি কর্মকর্তাদের হুমকি দেয়ার অভিযোগে রানা সানাউল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গত বছরের আগস্ট মাসে রানা সানাউল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসীবাদবিরোধী ধারায় একটি মামলা দায়ের করা হয়। প্রাথমিক তথ্য প্রতিবেদনে (এফআইআর) বলা হয়েছে যে, ২০২১ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ২৯ জানুয়ার পর্যন্ত রানা সানাউল্লাহ তার বিচার বিভাগের কাজ বন্ধ করার এবং পাঞ্জাব পুলিশ কর্মকর্তাদের সন্তানদের হত্যা করার হুমকি দিয়েছিলেন। সেই মামলা দায়েরের পর শুক্রবার গুজরানওয়ালা আদালত মামলাটি গ্রহণ করেছে। শুনানির শুরুতে মন্ত্রীর নাম বাদ দিয়ে মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে পেশ করে পুলিশ। তবে বিচারক সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে এবং গুজরানওয়ালার এসপি (তদন্ত), পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট এবং তদন্তকারী কর্মকর্তাকে নোটিশ জারি করেছেন। পাশপাশি আদালত আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ৭ মার্চের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করে আদালতে হাজির করারও নির্দেশ দিয়েছেন। সূত্র: বিডি-প্রতিদিন [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×