হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাগলিটা মা হলেন, বাবা হলো না কেউ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩, ১২:০৭ অপরাহ্ন

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে মানসিক ভারসাম্যহীন এক তরুণীর সন্তান প্রসব করেছেন। রবিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার বাঘাসুরা ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন। হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হক জানান, বিকেলে মহাসড়কে অজ্ঞাতপরিচয় এক তরুণীর প্রসব ব্যথা ওঠে।

এই সময় আশেপাশে অবস্থান করছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব জাকিয়া পারভীন, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. বদিউজ্জামান ও আসিফ ইকবালসহ কয়েকজন চিকিৎসক। তারা সেখানে ছুটে গিয়ে মহাসড়কে কাপড় টাঙিয়ে ওই তরুণীর ছেলে সন্তান প্রসব করিয়েছেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

নবজাতকের ওজন হয়েছে দুই কেজি ৩০০ গ্রাম। মা ও নবজাতককে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে মেয়েটিকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও তিনি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন মেয়েটির বয়স ২৫ কিংবা ২৬ বছর। বিয়ে হয়নি। অথচ সেই ‘পাগলি’ মা হয়েছেন। কার পাশবিকতার শিকার মেয়েটি? কিন্তু তার সন্তানের কি হবে? কে দায়িত্ব নেবে নবজাতকটির? এখন এসব নিয়ে আলোচনা করছেন সমাজের লোকজন। মেয়েটির পরিচয় জানা যায়নি। কোথায় বাড়ি, কে তার আপনজন, কিছুই বলতে পারছেন না তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

পাগলিটা মা হলেন, বাবা হলো না কেউ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাগলিটা মা হলেন, বাবা হলো না কেউ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ছবি: সংগৃহীত হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে মানসিক ভারসাম্যহীন এক তরুণীর সন্তান প্রসব করেছেন। রবিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার বাঘাসুরা ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন। হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হক জানান, বিকেলে মহাসড়কে অজ্ঞাতপরিচয় এক তরুণীর প্রসব ব্যথা ওঠে। এই সময় আশেপাশে অবস্থান করছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব জাকিয়া পারভীন, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. বদিউজ্জামান ও আসিফ ইকবালসহ কয়েকজন চিকিৎসক। তারা সেখানে ছুটে গিয়ে মহাসড়কে কাপড় টাঙিয়ে ওই তরুণীর ছেলে সন্তান প্রসব করিয়েছেন। নবজাতকের ওজন হয়েছে দুই কেজি ৩০০ গ্রাম। মা ও নবজাতককে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে মেয়েটিকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও তিনি জানিয়েছেন। স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন মেয়েটির বয়স ২৫ কিংবা ২৬ বছর। বিয়ে হয়নি। অথচ সেই ‘পাগলি’ মা হয়েছেন। কার পাশবিকতার শিকার মেয়েটি? কিন্তু তার সন্তানের কি হবে? কে দায়িত্ব নেবে নবজাতকটির? এখন এসব নিয়ে আলোচনা করছেন সমাজের লোকজন। মেয়েটির পরিচয় জানা যায়নি। কোথায় বাড়ি, কে তার আপনজন, কিছুই বলতে পারছেন না তিনি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×