হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পারিবারিক বিরোধের জেরে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত, নাইক্ষ্যংছড়িতে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে সুকেল বড়ুয়া (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় নিহতের বাবা রাধা কান্ত বড়ুয়া বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ০৬ নম্বর ওয়ার্ডের মেম্বার ঘাটা টু পাহাড় পাড়া যাওয়ার পথে রোহিঙ্গা সেলুনের সামনে ইট বিছানো রাস্তার উপর এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত হলো নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ার বাসিন্দা রাধা কান্ত বড়ুয়ার ছেলে সুকেল বড়ুয়া। অভিযুক্ত সুপন বড়ুয়া (৩২) সুকেলের সৎ ভাই এবং একই এলাকার বাসিন্দা।

এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাসরুরুল হক বলেন,পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সেই বিরোধের জেরে সুপন বড়ুয়া ধারালো ছুরি দিয়ে সুকেল বড়ুয়ার বুকে আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

ঘটনার পরপরই বাদী রাধা কান্ত বড়ুয়া নাইক্ষ্যংছড়ি থানায় উপস্থিত হয়ে লিখিত এজাহার দাখিল করেন। পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্ত সুপন বড়ুয়াকে গ্রেফতার করেছে।

ওসি আরো বলেন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং বিস্তারিত তথ্য বের করতে কাজ করছি।”

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পারিবারিক বিরোধের জেরে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত, নাইক্ষ্যংছড়িতে হত্যা মামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পারিবারিক বিরোধের জেরে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত, নাইক্ষ্যংছড়িতে হত্যা মামলা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
Print Image
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে সুকেল বড়ুয়া (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় নিহতের বাবা রাধা কান্ত বড়ুয়া বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ০৬ নম্বর ওয়ার্ডের মেম্বার ঘাটা টু পাহাড় পাড়া যাওয়ার পথে রোহিঙ্গা সেলুনের সামনে ইট বিছানো রাস্তার উপর এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত হলো নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ার বাসিন্দা রাধা কান্ত বড়ুয়ার ছেলে সুকেল বড়ুয়া। অভিযুক্ত সুপন বড়ুয়া (৩২) সুকেলের সৎ ভাই এবং একই এলাকার বাসিন্দা। এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাসরুরুল হক বলেন,পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সেই বিরোধের জেরে সুপন বড়ুয়া ধারালো ছুরি দিয়ে সুকেল বড়ুয়ার বুকে আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই বাদী রাধা কান্ত বড়ুয়া নাইক্ষ্যংছড়ি থানায় উপস্থিত হয়ে লিখিত এজাহার দাখিল করেন। পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্ত সুপন বড়ুয়াকে গ্রেফতার করেছে। ওসি আরো বলেন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং বিস্তারিত তথ্য বের করতে কাজ করছি।”

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×