হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পার্কে ঘুরতে আসা শিক্ষার্থীদের বাড়ি পাঠালো ম্যাজিস্ট্রেট

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৫ পূর্বাহ্ন

বিশ্ব ভালবাসা দিবসে বগুড়ার বিভিন্ন পার্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় সেখানে ঘুরতে আসা স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সতর্ক করে বাড়িতে পাঠিয়ে দেন আদালত।

সোমবার দুপুরে শহরের ওয়ান্ডারল্যান্ড পার্ক এবং পৌর অ্যাডওয়ার্ড পার্কে এই আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান।

অভিযানকালে করোনাকালীন স্বাস্থ্যবিধি না মানায় চার তরুণ-তরুণীকে ৪শ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ওই দুই পার্কে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা যারা ঘোরাফেরা করছিলো তাদের সতর্ক করে বাসায় পাঠিয়ে দেন আদালত। এদের মধ্যে কম বয়সী শিক্ষার্থীদের অভিভাবককে ফোনে বিষয়টি জানিয়ে তাদের বাসায় পাঠিয়ে দেয়া হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান জানান, করোনা স্বাস্থ্যবিধি প্রতিপালনে নিয়মিত শহরের বিভিন্ন রেস্তোরা ও পার্কে অভিযান পরিচালনা করেন তারা। ভালোবাসা দিবসে এমন অভিযান চালাতে গিয়ে ওই দুই পার্কে বেশ কিছু শিক্ষার্থীকে অবস্থান করতে দেখা যায়। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বন্ধ, সেখানে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ইউনিফর্ম পড়ে পার্কে ঘোরাঘুরি করছিলো। যে কারণে তাদের বাসায় চলে যেতে বলা হয়।
যমুনা টিভি অনলাইন

আরও পড়ুন

২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ হচ্ছে আজ, ঈদুল ফিতরে ৫ ও আজহায় ৬ দিন ছুটি

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পার্কে ঘুরতে আসা শিক্ষার্থীদের বাড়ি পাঠালো ম্যাজিস্ট্রেট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পার্কে ঘুরতে আসা শিক্ষার্থীদের বাড়ি পাঠালো ম্যাজিস্ট্রেট

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৫ পূর্বাহ্ন
Print Image
বিশ্ব ভালবাসা দিবসে বগুড়ার বিভিন্ন পার্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় সেখানে ঘুরতে আসা স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সতর্ক করে বাড়িতে পাঠিয়ে দেন আদালত। সোমবার দুপুরে শহরের ওয়ান্ডারল্যান্ড পার্ক এবং পৌর অ্যাডওয়ার্ড পার্কে এই আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান। অভিযানকালে করোনাকালীন স্বাস্থ্যবিধি না মানায় চার তরুণ-তরুণীকে ৪শ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ওই দুই পার্কে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা যারা ঘোরাফেরা করছিলো তাদের সতর্ক করে বাসায় পাঠিয়ে দেন আদালত। এদের মধ্যে কম বয়সী শিক্ষার্থীদের অভিভাবককে ফোনে বিষয়টি জানিয়ে তাদের বাসায় পাঠিয়ে দেয়া হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান জানান, করোনা স্বাস্থ্যবিধি প্রতিপালনে নিয়মিত শহরের বিভিন্ন রেস্তোরা ও পার্কে অভিযান পরিচালনা করেন তারা। ভালোবাসা দিবসে এমন অভিযান চালাতে গিয়ে ওই দুই পার্কে বেশ কিছু শিক্ষার্থীকে অবস্থান করতে দেখা যায়। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বন্ধ, সেখানে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ইউনিফর্ম পড়ে পার্কে ঘোরাঘুরি করছিলো। যে কারণে তাদের বাসায় চলে যেতে বলা হয়। যমুনা টিভি অনলাইন

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×