হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাহাড়ে ৫ শতাধিক সোলার প্যানেল বিতরণসহ ২৬কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২, ১১:০৭ অপরাহ্ন

শামীম ইকবাল চৌধুরী :

বান্দরবান এলজিইডি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নে ২৬ কোটি টাকার ৯ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৫ শতাধিক সোলার প্যানেল,সেলাই মেশিন,শীতের কম্বল ও ছাগল বিতরণ করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর ) সকাল ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা দৌছড়ি ইউনিয়নের কুরিক্ষ্যং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মো. ইমরান।
সভায় যোগদানের আগে তিনি এলজিইডির সাড়ে ২৪ কোটি ৩৭ লাখ টাকা,এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১ কোটি ৩২ লক্ষ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

এসব প্রকল্প উদ্বোধন শেষে কুরিক্ষ্যং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য বিশাল একজন সভায় যোগ দেন মন্ত্রী।
পাহাড়ের দুর্গম অঞ্চলও আলোকিত হবে বলে মন্তব্য করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। পাহাড়ের দুর্গম অঞ্চলের প্রতিটি ঘর সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের আলোয় আলোকিত করা হবে। পাহাড়ের কোনো গ্রামই অন্ধকার থাকবে না। সরকার পাহাড়ের মানুষের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। বর্তমান সরকারের আমলে পার্বত্য জনপদ সর্বক্ষেত্রে এগিয়েছে।প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নে সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

তিনি আরো বলেন,বর্তমান সরকারের আমলে শিক্ষা,বাসস্থান, যোগাযোগ, স্বাস্থ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে উন্নয়নের জোয়ার বইছে। আর এর সুফল পাচ্ছেন সকলে। বিশেষ করে পাহাড়ীদের কষ্টের কথা চিন্তা করে সরকার এ সব করছে।
পার্বত্য মন্ত্রী সভা শেষে অসহায় দুঃস্থ মানুষের মাঝে কম্বল,সৌর বিদ্যুৎ,শীতবস্ত্র ও ছাগল বিতরণ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম উন্নমন বোর্ড, সদস্য (বাস্তবায়ন) প্রকল্প পরিচালক সোলার প্রকল্প মোহাম্মদ হারুন-আর রশীদ,বান্দরবানের অতিরিক্ত জেলা প্রসাশক ডা:শেখ সাঈদী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গির,বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাস,সদস্য মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক মজুমদার , পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত,উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা,থানার ওসি টানটু সাহা, জেলা আওয়ামীলীগের সদস্য জেলা আওয়ামী লীগের সদস্য মো. আবু তাহের কোম্পানি ও জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ. শফিউল্লাহ, জেলা পরিষদে সদস্য ক্যানুওয়ান চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংহ্লা মার্মা, উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান,সাধারণ সম্পাদক থোয়াইচিং চাক সহ এলাকার পাহাড়ি-বাঙ্গালী গণ্যমান্য ব্যক্তিবর্গ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পাহাড়ে ৫ শতাধিক সোলার প্যানেল বিতরণসহ ২৬কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাহাড়ে ৫ শতাধিক সোলার প্যানেল বিতরণসহ ২৬কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২, ১১:০৭ অপরাহ্ন
Print Image
শামীম ইকবাল চৌধুরী : বান্দরবান এলজিইডি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নে ২৬ কোটি টাকার ৯ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৫ শতাধিক সোলার প্যানেল,সেলাই মেশিন,শীতের কম্বল ও ছাগল বিতরণ করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর ) সকাল ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা দৌছড়ি ইউনিয়নের কুরিক্ষ্যং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মো. ইমরান। সভায় যোগদানের আগে তিনি এলজিইডির সাড়ে ২৪ কোটি ৩৭ লাখ টাকা,এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১ কোটি ৩২ লক্ষ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এসব প্রকল্প উদ্বোধন শেষে কুরিক্ষ্যং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য বিশাল একজন সভায় যোগ দেন মন্ত্রী। পাহাড়ের দুর্গম অঞ্চলও আলোকিত হবে বলে মন্তব্য করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। পাহাড়ের দুর্গম অঞ্চলের প্রতিটি ঘর সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের আলোয় আলোকিত করা হবে। পাহাড়ের কোনো গ্রামই অন্ধকার থাকবে না। সরকার পাহাড়ের মানুষের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। বর্তমান সরকারের আমলে পার্বত্য জনপদ সর্বক্ষেত্রে এগিয়েছে।প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নে সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,বর্তমান সরকারের আমলে শিক্ষা,বাসস্থান, যোগাযোগ, স্বাস্থ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে উন্নয়নের জোয়ার বইছে। আর এর সুফল পাচ্ছেন সকলে। বিশেষ করে পাহাড়ীদের কষ্টের কথা চিন্তা করে সরকার এ সব করছে। পার্বত্য মন্ত্রী সভা শেষে অসহায় দুঃস্থ মানুষের মাঝে কম্বল,সৌর বিদ্যুৎ,শীতবস্ত্র ও ছাগল বিতরণ করেন। সভায় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম উন্নমন বোর্ড, সদস্য (বাস্তবায়ন) প্রকল্প পরিচালক সোলার প্রকল্প মোহাম্মদ হারুন-আর রশীদ,বান্দরবানের অতিরিক্ত জেলা প্রসাশক ডা:শেখ সাঈদী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গির,বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাস,সদস্য মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক মজুমদার , পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত,উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা,থানার ওসি টানটু সাহা, জেলা আওয়ামীলীগের সদস্য জেলা আওয়ামী লীগের সদস্য মো. আবু তাহের কোম্পানি ও জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ. শফিউল্লাহ, জেলা পরিষদে সদস্য ক্যানুওয়ান চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংহ্লা মার্মা, উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান,সাধারণ সম্পাদক থোয়াইচিং চাক সহ এলাকার পাহাড়ি-বাঙ্গালী গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×