হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পিছিয়ে কক্সবাজার-রাঙামাটি-খাগড়াছড়ি, এগিয়ে চট্টগ্রাম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৮ অপরাহ্ন

কক্সবাজার, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় পাসের হার কম হওয়ায় সার্বিক ফলাফল বিবেচনায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার কমেছে। দেশে মোট পাসের হার যেখানে ৯৫ দশমিক ২৬ শতাংশ, সেখানে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ।

রোববার দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ ঢাকা পোস্টকে বলেন, রাঙামাটিতে পাসের হার ৮১ দশমিক ৬২, খাগড়াছড়িতে পাসের হার ৮৩ দশমিক ২১ ও কক্সবাজারে পাসের হার ৮৬ দশমিক ৮৮। এই তিন জেলায় পাসের হার কম হওয়ায় আমরা পিছিয়েছি। রাঙামাটি ও খাগড়াছড়ির দুর্গম অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান বেশি। সেগুলোতে পাসের হার কিছুটা কম। আমরা চেষ্টা করছি ওইসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যাতে ভালো ফলাফল করে।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগরে পাসের হার ৯৩ দশমিক ৬২ শতাংশ, মহানগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৮৮ দশমিক ২২ শতাংশ। তবে ২০২০ সালে শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। এর আগের তিন বছরের তুলনায় এ বছর পাসের হার বেড়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে।

জানা গেছে, ২০১৯ সালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ১৯, ২০১৮ সালে ৬২ দশমিক ৭৩ ও ২০১৭ সালে পাসের হার ছিল ৬১ দশমিক ০৯ শতাংশ।

আরও পড়ুন

ঢাকার বাইরে পাঁচ মেডিকেল কলেজে ক্যানসার ও জটিল রোগের চিকিৎসায় হচ্ছে নতুন ইনমাস

উল্লেখ্য, ২০২১ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ। করোনা পরিস্থিতির কারণে গত বছর অটোপাস থাকায় শতভাগ পাস ছিল।

এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৭২০ শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ছয় হাজার ৫০ জন আর ছাত্রী ৭ হাজার ৬৭০ জন। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১২ হাজার ১৪৩ জন।

রোববার দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার অংশ নেয় এক লাখেরও বেশি পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৮৯ হাজার ৬২ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে মোট ১৩ হাজার ৭২০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। যা গতবারের তুলনায় বেশি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চট্রগাম
Card Image

পিছিয়ে কক্সবাজার-রাঙামাটি-খাগড়াছড়ি, এগিয়ে চট্টগ্রাম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পিছিয়ে কক্সবাজার-রাঙামাটি-খাগড়াছড়ি, এগিয়ে চট্টগ্রাম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজার, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় পাসের হার কম হওয়ায় সার্বিক ফলাফল বিবেচনায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার কমেছে। দেশে মোট পাসের হার যেখানে ৯৫ দশমিক ২৬ শতাংশ, সেখানে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ। রোববার দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ ঢাকা পোস্টকে বলেন, রাঙামাটিতে পাসের হার ৮১ দশমিক ৬২, খাগড়াছড়িতে পাসের হার ৮৩ দশমিক ২১ ও কক্সবাজারে পাসের হার ৮৬ দশমিক ৮৮। এই তিন জেলায় পাসের হার কম হওয়ায় আমরা পিছিয়েছি। রাঙামাটি ও খাগড়াছড়ির দুর্গম অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান বেশি। সেগুলোতে পাসের হার কিছুটা কম। আমরা চেষ্টা করছি ওইসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যাতে ভালো ফলাফল করে। শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগরে পাসের হার ৯৩ দশমিক ৬২ শতাংশ, মহানগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৮৮ দশমিক ২২ শতাংশ। তবে ২০২০ সালে শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। এর আগের তিন বছরের তুলনায় এ বছর পাসের হার বেড়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে। জানা গেছে, ২০১৯ সালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ১৯, ২০১৮ সালে ৬২ দশমিক ৭৩ ও ২০১৭ সালে পাসের হার ছিল ৬১ দশমিক ০৯ শতাংশ। উল্লেখ্য, ২০২১ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ। করোনা পরিস্থিতির কারণে গত বছর অটোপাস থাকায় শতভাগ পাস ছিল। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৭২০ শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ছয় হাজার ৫০ জন আর ছাত্রী ৭ হাজার ৬৭০ জন। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১২ হাজার ১৪৩ জন। রোববার দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার অংশ নেয় এক লাখেরও বেশি পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৮৯ হাজার ৬২ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে মোট ১৩ হাজার ৭২০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। যা গতবারের তুলনায় বেশি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×