হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পিছিয়ে যাচ্ছে ‘পুষ্পা ২’ সিনেমার মুক্তি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২১ জুন ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ১৬ জুন – পিছিয়ে গেল দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুনের ‘পুষ্পা-২’র মুক্তির তারিখ। চলতি বছরের ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল পুষ্পা: দ্যা রুল ছবিটির। তবে পিছিয়ে দেওয়া হয়েছে মুক্তির সেই তারিখ। সেটাও আবার অনির্দিষ্টকালের জন্য। কিন্তু কেন?

ট্র্যাক টলিউড অনুসারে খবর, কিছু পোস্ট-প্রোডাকশন কাজ বাকি থাকায় ছবিটির মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ছবির মূল সম্পাদক, কার্তিকা শ্রীনিবাস, এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। শেষ মুহূর্তে এডিটিং-এর কাজ সামলাচ্ছেন নবীন নুলি।

ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, পরিচালক সুকুমার সিনেমার কিছু দৃশ্যের পুনরায় শ্যুটিং করছেন। যেখানে ভিএফএক্সের গুণমান আরও উন্নত করতে চাইছেন। দর্শকদের অভিজ্ঞতা চিরস্মরণীয় করে রাখতেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

শোনা যাচ্ছে, দীপাবলির সময় মুক্তি পেতে চলেছে পুষ্পা-২। যদিও এ বিষয়ে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও কোনও কিছু ঘোষণা করা হয়নি।

এদিকে পুষ্পা-২ মুক্তি পিছিয়ে যাওয়ার খবর পেয়ে তামিল, তেলুগু, হিন্দিসহ অন্যান্য ছবির প্রযোজকরা ১৫ অগস্ট তাদের ছবি মুক্তি দেওয়ার কথা ভাবছেন।

শুধু পুষ্প-২ নয়, অজয় দেবগনের ‘সিঙ্ঘম এগেইন’-এর মুক্তিও ১৫ অগস্ট হওয়ার কথা ছিল, সেটাও পিছিয়ে গেছে। তবে ‘খেল খেল মে’, ‘বেদা’, ‘স্ত্রী-২’ মুক্তি পাবে আগামী ১৫ অগস্ট।

আইএ/ ১৬ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

পিছিয়ে যাচ্ছে ‘পুষ্পা ২’ সিনেমার মুক্তি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পিছিয়ে যাচ্ছে ‘পুষ্পা ২’ সিনেমার মুক্তি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২১ জুন ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১৬ জুন – পিছিয়ে গেল দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুনের ‘পুষ্পা-২’র মুক্তির তারিখ। চলতি বছরের ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল পুষ্পা: দ্যা রুল ছবিটির। তবে পিছিয়ে দেওয়া হয়েছে মুক্তির সেই তারিখ। সেটাও আবার অনির্দিষ্টকালের জন্য। কিন্তু কেন?ট্র্যাক টলিউড অনুসারে খবর, কিছু পোস্ট-প্রোডাকশন কাজ বাকি থাকায় ছবিটির মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ছবির মূল সম্পাদক, কার্তিকা শ্রীনিবাস, এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। শেষ মুহূর্তে এডিটিং-এর কাজ সামলাচ্ছেন নবীন নুলি।ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, পরিচালক সুকুমার সিনেমার কিছু দৃশ্যের পুনরায় শ্যুটিং করছেন। যেখানে ভিএফএক্সের গুণমান আরও উন্নত করতে চাইছেন। দর্শকদের অভিজ্ঞতা চিরস্মরণীয় করে রাখতেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে।শোনা যাচ্ছে, দীপাবলির সময় মুক্তি পেতে চলেছে পুষ্পা-২। যদিও এ বিষয়ে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও কোনও কিছু ঘোষণা করা হয়নি।এদিকে পুষ্পা-২ মুক্তি পিছিয়ে যাওয়ার খবর পেয়ে তামিল, তেলুগু, হিন্দিসহ অন্যান্য ছবির প্রযোজকরা ১৫ অগস্ট তাদের ছবি মুক্তি দেওয়ার কথা ভাবছেন।শুধু পুষ্প-২ নয়, অজয় দেবগনের ‘সিঙ্ঘম এগেইন’-এর মুক্তিও ১৫ অগস্ট হওয়ার কথা ছিল, সেটাও পিছিয়ে গেছে। তবে ‘খেল খেল মে’, ‘বেদা’, ‘স্ত্রী-২’ মুক্তি পাবে আগামী ১৫ অগস্ট।আইএ/ ১৬ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×