হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পিটিআইয়ের ভবিষ্যৎ নেতার নাম ঘোষণা করলেন ইমরান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৮ মে ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন


ইসলামাবাদ, ২৮ মে – পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, আদালত তাকে দলীয় নেতৃত্বের অযোগ্য ঘোষণা করলে শাহ মেহমুদ কুরেশি দলের নেতৃত্ব দেবেন।

শনিবার লাহোরের জামান পার্কে আইনজীবী ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ইমরান খান। খবর জিও নিউজের।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিটিআই চেয়ারম্যান ইমরান খান নিজের ও দলের নেতাকর্মীদের ওপর সরকার ও সেনাবাহিনীর ব্যাপক চাপের মধ্যে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে ভবিষ্যত নেতৃত্বের নাম ঘোষণা করেন। ইমরান খান গঠিত সরকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কুরেশি। যিনি বর্তমানে পিটিআইয়ের অন্যতম শীর্ষস্থানীয় নেতা।

গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির মামলাসহ বহু মামলার মুখোমুখি হয়েছেন ইমরান খান। গত ৯ মে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেফতারও হন তিনি।

বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি সামরিক অবকাঠামোয় তাণ্ডব চালানোয় গ্রেফতার হওয়া সমর্থকদের বিচারের মুখোমুখি হতে হচ্ছে। তাদের সামরিক আদালতে বিচার হবে বলে জানিয়েছে শরিফ সরকার।

সেনাবাহিনীর চাপের মুখে ইতোমধ্যে ইমরানের দল ছেড়েছেন কয়েক ডজন পরিচিত মুখ। সামনে এ তালিকা আরও বড় হতে পারে। এর মধ্যেই ইমরান খান বলেছেন, সামনে বড় ধরনের চমক দেখাবেন।

সূত্র: যুগান্তর
আইএ/ ২৮ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পিটিআইয়ের ভবিষ্যৎ নেতার নাম ঘোষণা করলেন ইমরান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পিটিআইয়ের ভবিষ্যৎ নেতার নাম ঘোষণা করলেন ইমরান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৮ মে ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ২৮ মে – পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, আদালত তাকে দলীয় নেতৃত্বের অযোগ্য ঘোষণা করলে শাহ মেহমুদ কুরেশি দলের নেতৃত্ব দেবেন। শনিবার লাহোরের জামান পার্কে আইনজীবী ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ইমরান খান। খবর জিও নিউজের। পিটিআই চেয়ারম্যান ইমরান খান নিজের ও দলের নেতাকর্মীদের ওপর সরকার ও সেনাবাহিনীর ব্যাপক চাপের মধ্যে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে ভবিষ্যত নেতৃত্বের নাম ঘোষণা করেন। ইমরান খান গঠিত সরকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কুরেশি। যিনি বর্তমানে পিটিআইয়ের অন্যতম শীর্ষস্থানীয় নেতা। গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির মামলাসহ বহু মামলার মুখোমুখি হয়েছেন ইমরান খান। গত ৯ মে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেফতারও হন তিনি। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি সামরিক অবকাঠামোয় তাণ্ডব চালানোয় গ্রেফতার হওয়া সমর্থকদের বিচারের মুখোমুখি হতে হচ্ছে। তাদের সামরিক আদালতে বিচার হবে বলে জানিয়েছে শরিফ সরকার। সেনাবাহিনীর চাপের মুখে ইতোমধ্যে ইমরানের দল ছেড়েছেন কয়েক ডজন পরিচিত মুখ। সামনে এ তালিকা আরও বড় হতে পারে। এর মধ্যেই ইমরান খান বলেছেন, সামনে বড় ধরনের চমক দেখাবেন। সূত্র: যুগান্তরআইএ/ ২৮ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×