হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পুতিনের দুই ‘গোপন’ ছেলে আছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন



মস্কো, ০৬ সেপ্টেম্বর – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাবেক অলিম্পিয়ান অ্যালিনা কাবায়েভার প্রেমের সম্পর্ক আছে বলে গুঞ্জন রয়েছে। তবে অ্যালিনার সঙ্গে শুধু প্রেম নয়; তার ঘরে পুতিনের দুটি ছেলে সন্তান আছে বলেও দাবি করেছে প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস।দোসিয়ের সেন্টার নামের একটি সংস্থার বরাতে ফোর্বস এসব তথ্য জানিয়েছে।তারা দাবি করেছে পুতিন-অ্যালিনার দুই ছেলে উচ্চ নিরাপত্তা সম্পন্ন একটি ব্যক্তিগত বাড়িতে বড় হচ্ছে। তারা প্রকাশ্যে চলাচল করে না। এমনকি বাবা-মাকেও খুব বেশি দেখার সুযোগ পায় না।পুতিন সবসময় বলেন তার মাত্র দুটি মেয়েই আছে। মারিয়া (৩৯) ও ক্যাটারিনা (৩৮ নামের) এই দুই মেয়ের সঙ্গে পুতিনের একাধিক ছবি রয়েছে। তাদের মা লাডমিলাকে ১৯৮৩ সালে বিয়ে করেছিলেন রুশ প্রেসিডেন্ট। কিন্তু ২০১৪ সালে লাডমিলার সঙ্গে পুতিনের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।দোসিয়ের সেন্টার পুতিন ও অ্যালিনা ২০০৮ সালে প্রেম শুরু করেন। ওই সময়ের পর তাদের ঘরে দুই ছেলের জন্ম হয়। এরমধ্যে লুগানো নামের একটি ছেলের জন্ম হয় সুইজারল্যান্ডে। অপর ছেলে ভ্লাদিমিরের জন্ম হয় মস্কোতে।দোসিয়ের সেন্টার নামের এ সংস্থাটি আরও দাবি করেছে, পুতিনের এই দুই ছেলে তার মস্কোর প্রাসাদে থাকে। তাদের সঙ্গে সমবয়সী কোনো শিশুকে মিশতে দেওয়া হয় না। এমনকি বাড়িতেই ব্যক্তিগত শিক্ষকের মাধ্যমে গান, সাঁতার এবং আর্টিস্টিক জিমন্যাস্টিক শিখে তারা।গত বছর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানায়, পুতিন তার বান্ধবী অ্যালিনা ও তার ছেলেদের জন্য বিশাল বাড়ি কিনেছেন।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৬ সেপ্টেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

মার্কিন হামলার আশঙ্কায় পারমাণবিক স্থাপনার আশপাশে আয়োডিন ট্যাবলেট বিতরণ করছে ইরান

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পুতিনের দুই ‘গোপন’ ছেলে আছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পুতিনের দুই ‘গোপন’ ছেলে আছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
[ad_1] মস্কো, ০৬ সেপ্টেম্বর – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাবেক অলিম্পিয়ান অ্যালিনা কাবায়েভার প্রেমের সম্পর্ক আছে বলে গুঞ্জন রয়েছে। তবে অ্যালিনার সঙ্গে শুধু প্রেম নয়; তার ঘরে পুতিনের দুটি ছেলে সন্তান আছে বলেও দাবি করেছে প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস।দোসিয়ের সেন্টার নামের একটি সংস্থার বরাতে ফোর্বস এসব তথ্য জানিয়েছে।তারা দাবি করেছে পুতিন-অ্যালিনার দুই ছেলে উচ্চ নিরাপত্তা সম্পন্ন একটি ব্যক্তিগত বাড়িতে বড় হচ্ছে। তারা প্রকাশ্যে চলাচল করে না। এমনকি বাবা-মাকেও খুব বেশি দেখার সুযোগ পায় না।পুতিন সবসময় বলেন তার মাত্র দুটি মেয়েই আছে। মারিয়া (৩৯) ও ক্যাটারিনা (৩৮ নামের) এই দুই মেয়ের সঙ্গে পুতিনের একাধিক ছবি রয়েছে। তাদের মা লাডমিলাকে ১৯৮৩ সালে বিয়ে করেছিলেন রুশ প্রেসিডেন্ট। কিন্তু ২০১৪ সালে লাডমিলার সঙ্গে পুতিনের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।দোসিয়ের সেন্টার পুতিন ও অ্যালিনা ২০০৮ সালে প্রেম শুরু করেন। ওই সময়ের পর তাদের ঘরে দুই ছেলের জন্ম হয়। এরমধ্যে লুগানো নামের একটি ছেলের জন্ম হয় সুইজারল্যান্ডে। অপর ছেলে ভ্লাদিমিরের জন্ম হয় মস্কোতে।দোসিয়ের সেন্টার নামের এ সংস্থাটি আরও দাবি করেছে, পুতিনের এই দুই ছেলে তার মস্কোর প্রাসাদে থাকে। তাদের সঙ্গে সমবয়সী কোনো শিশুকে মিশতে দেওয়া হয় না। এমনকি বাড়িতেই ব্যক্তিগত শিক্ষকের মাধ্যমে গান, সাঁতার এবং আর্টিস্টিক জিমন্যাস্টিক শিখে তারা।গত বছর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানায়, পুতিন তার বান্ধবী অ্যালিনা ও তার ছেলেদের জন্য বিশাল বাড়ি কিনেছেন।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৬ সেপ্টেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×